চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ জানুয়ারি নূরের ‘রিমান্ড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in বিনোদন
A A
নূরকে রিমান্ডের জন্য আদালতে নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক। তাকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টান টান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনী। লেখকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।

রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চ নিয়ে আসছে নাটক ‘রিমান্ড’। আগামী ২২ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজিত আলী যাকের নতুনের উৎসবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন শুভাশিস সিনহা।

নাটকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে জ্যোতি সিনহাকে। এছাড়া অভিনয় করছেন কামাল উদ্দীন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শজিব, শম্পা। মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির, আলো পরিকল্পনা করছেন সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনায় আছেন আইরিন পারভিন লোপা, দ্রব্য সামগ্রি পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান।

‘রিমান্ড’ এর নির্দেশক শুভাশিস সিনহা বলেন, “নাটকটির মধ্য দিয়ে এই সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্য রকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।”


জ্যোতি সিনহা বলেন,“আলী যাকের নতুনের উৎসব আমাদের নাট্যাঙ্গনে ভীষণ অনুপ্রেরণা যোগানো একটি নাট্যোৎসব। এই উৎসবে আমাদের নাটক রিমান্ডও থাকছে। আশা করছি দারুণ একটি উৎসবে আমরা সবাই যুক্ত হবো।”

হৃৎমঞ্চের প্রধান সমন্বয়ক পাভেল রহমান বলেন, “২২ জানুয়ারি নাগরিক নাট্য সম্প্রদায়ের আয়োজনে আলী যাকের নতুনের উৎসবে রিমান্ড নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরে দেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত নাটকটির প্রদর্শনী হবে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে ঢাকা ও জেলা শহরে নাটকটির কয়েকটি প্রদর্শনীর পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই বিস্তারিত জানানো হবে। ”

দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘নতুনের উৎসব’। সেজন্য সৃজনশীল এবং উদ্যমী পাঁচটি নাট্যদলকে নতুন নাটক মঞ্চে আনার জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। উৎসবে নাগরিকের প্রণোদনা পাওয়া পাঁচটি নতুন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে বলে জানিয়েছেন উৎসবের আহ্বায়ক সারা যাকের।

Tags: আনিসুর রহমান রিমনআসাদুজ্জামান নূরকামাল উদ্দীন কবিরজ্যোতি সিনহানাটকপাভেল রহমানবর্ষামঞ্চরিমান্ডলিড বিনোদনশম্পাশাকিলশাহনাজ জাহানশুভাশিস সিনহাসউদ চৌধুরীসিনেমাসৌম্য
Previous Post

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ‘থার্টি ফাইভ’

Next Post

মাঠের বাইরেও হৃদয়ের আত্মনিবেদন

Next Post
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান নিজের আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের বাইরেও হৃদয়ের আত্মনিবেদন

চট্টগ্রামে দর্শকদের উল্লাসে সাকিবদের খেলা দেখছেন ক্রিকেটপ্রেমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবদের খেলা দেখতে চট্টগ্রামে দর্শক-ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT