চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফের অনুরোধে গানে ফিরলেন রাজীব আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 14, মে 2022
in বিনোদন
A A
রাজীব আহমেদ ও আসিফের বন্ধুত্বপূর্ণ ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী আসিফ আকবর ও গীতিকার রাজীব আহমেদের সম্পর্কটা পুরনো। রাজীব আহমেদের লেখা বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। যেগুলো পেয়েছে তুমুল শ্রোতাপ্রিয়তা। বেশকিছু দিন নতুন গান লিখছেন না ‘পাগলা হাওয়া’ গানের এই গীতিকবি।

তবে শ্রোতা দর্শকের জন্য আনন্দ সংবাদ হলো, প্রায় চার বছর পর আসিফের অনুরোধে নতুন গান লিখেছেন রাজীব আহমেদ। গানটির শিরোনাম ‘সাদা মেঘের ঢেউ’। গানটির সুর করেছেন সাইফ মোহাম্মদ রবিন এবং সংগীতায়োজন করেছেন রাজীব হোসাইন।

ইদানিং টেলিভিশনের জন্য নিয়মিত নাটক লিখছেন এক সময়ের জনপ্রিয় গীতিকার রাজীব আহমেদ। যেগুলো পাচ্ছে ব্যাপক দর্শকপ্রিয়তা। এবার আসিফের অনুরোধে নতুন গান লিখলেন তিনি। আসছে কোরবানি ঈদে গানটি সবার জন্য উন্মুক্ত হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন রাজীব আহমেদ।

আসিফ-রাজীব জুটির নতুন গানের আভাস পাওয়া যায় ক’দিন আগেই। আসিফ তার অফিশিয়াল ফেসবুকে রাজীব আহমেদের সঙ্গে একটি ছুবি জুড়ে দিয়ে তাকে আবারও গান লেখার অনুরোধ জানান। সেই পোস্টে আসিফ তার নিজের গান ছেড়ে দেয়ার সময়ের কথা তুলে ধরেন, এবং গানে পুনরায় ফিরে আসতে রাজীব আহমেদের ভূমিকার কথাও উল্লেখ করেন।

সেই পোস্টে আসিফ জানান, “গান থেকে বিরতিতে যাওয়ার পর একমাত্র রাজীবই লেগে ছিল আমার পিছনে। অন্য বেনিফিশিয়ারীদের বেশীর ভাগই ভুল করেও আমার কাছে আসেন নি। টানা তিনবছর চেষ্টার পর রাজীবের একটি কথায় আমি গভীর ভাবনায় ডুবে গেছি। ‘আমি তো আর কারো জন্য গান লিখিনা ভাইয়া, আপনিই আমার কণ্ঠ’। কোটি মানুষের ভালবাসা আপনি এড়িয়ে যেতে পারেন না। সে লিখলো এক্স প্রেম গানটি। আমাকে বাধ্য করলো গানে ফিরে আসতে।”

বহুদিন নতুন গান লিখছেন না ‘এক আকাশের তারা’র মতো জনপ্রিয় গানের গীতিকার রাজীব আহমেদ। তাকে আবারও গান লেখার অনুরোধ জানিয়ে আসিফ লিখেন,‘বিরতি ভেঙে গানে ফেলার পর এরমধ্যে ইন্ডাস্ট্রির চেহারা পাল্টাতে লাগলো। সংগীতপাগল ছেলেটা এবার রণে ভঙ্গ দিয়ে চলে গেল অন্তরালে, রয়ে গেলাম আমি। রাজীব আহমেদকে আবারো অনুরোধ করেছি গান লিখায় ফিরে আসার জন্য। আশা করি ফিরে আসবে, তার অসামান্য লেখনীতে সমৃদ্ধ হবে আধুনিক বাংলা গানের ভাণ্ডার।’

রাজীব আহমেদের লেখা গানগুলো নিজের কাছে গুরুত্বপূর্ণ দাবি করে আসিফ আরও বলেন, “রাজীব আহমেদ। গীতিকার হিসেবে স্বতন্ত্র সত্ত্বা ধারণ করেন। মরহুম আইয়ুব বাচ্চু ভাই আর জেমস ভাইয়ের মত গ্রেটদের গান লিখেই ক্যারিয়ারের শুরু। পরবর্তীতে রাজীবের অনেক গান আমি গেয়েছি। একটা সময় রাজীবই ছিল আমার সবচেয়ে আদরের, কাছের বন্ধুর মত। নতুন শব্দ প্রয়োগে একটু অফ ট্র্যাক লেখনী, মাঝেমধ্যে বোধগম্যও হয় না। তবুও রাজীবের প্রতিটা গানের কথা আমার কাছে সবসময়ই গূরুত্বপূর্ণ।”

Tags: আইয়ুব বাচ্চুআসিফগানজেমসনাটকরাজীব আহমেদলিড বিনোদনসিনেমা
Previous Post

দেশের সবচেয়ে উঁচু বৃক্ষ বিপন্ন

Next Post

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২২

Next Post
Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২২

পিকে হালদার গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকে হালদার গ্রেপ্তারের আনুষ্ঠানিক তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT