চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’র গানে সুদিনের কথা, আলোচনায় জীবন-রসূল-নিধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 15, জুলাই 2024
in বিনোদন
A A
তুফান'র গানে সুদিনের কথা নিয়ে আলোচনা করছে তিনজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের রেশ কাটলেও কাটেনি ‘তুফান’-এর রেশ। সুপারস্টার শাকিব খানের এ সিনেমা থিয়েটারে তাণ্ডব চালাচ্ছে। সামাজিক মাধ্যমেও ছড়াচ্ছে উন্মাদনা। সেই উন্মাদনার রসদ হিসেবে প্রকাশ পেল ছবিটির গান ‘আসবে আমার দিন’।

সিনেমা মুক্তির প্রায় এক মাস পর রবিবার (১৪ জুলাই) প্রকাশ করা হয়েছে তুফানের গান ‘আসবে আমার দিন’। আর গানটি প্রকাশের পর পরই মুহূর্তে মন জয়ও করে নিয়েছে। বাহবা পাচ্ছেন গান সংশ্লিষ্টরাও।

‘আসবে আমার দিন’ গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন রেহান রসূল। মিক্স-মাস্টারিংয়ে আরাফাত কীর্তি। ছবিতে দুটি ভার্সনে গানটি ব্যবহার করা হয়েছে। অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে মূল ভার্সনের গানটি।

গানটির মাধ্যমে মূলত শান্তরূপী শাকিবের স্বপ্নের কথা তুলে ধরা হয়েছে। দর্শকদের মুগ্ধ করেছে তা। ফলস্বরূপ প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে চরকি এবং এসফিএফের চ্যানেলে প্রায় ১২ লাখ দর্শক পেয়েছে গানটি।

গানটি নিয়ে গীতিকবি রবিউল ইসলাম জীবন বলেন, ‘সবার জীবনেই সুদিন আসে। আসবে আমার দিন— এমন আশা বুকে ধরে বাঁচে সবাই। যন্ত্রণা, প্রতিবন্ধকতা সয়ে এগিয়ে যায়। একদিন ভাগ্যের চাকা ঘোরে, কষ্টের সূর্য ডুবে উঁকি দেয় সুদিনের আলো। সিনেমার গল্পের এমনই বিষয়বস্তু নিয়ে গানটি লিখেছি। প্রকাশের পর চারদিক থেকে দারুণ সাড়া পাচ্ছি, আমি অভিভূত।’

গায়ক রেহান রসূল গানটির পেছনের গল্প বললেন এভাবে, ‘একদিন জীবন ভাই আমাকে তুফানের গতিতে আসতে বলেন আরাফাত ভাইয়ের স্টুডিওতে। আমিও পৌঁছে যাই। এক-দেড় ঘণ্টার আড্ডা জমে তিন জনের। এভাবেই গানটি তৈরি হয়। গানটির জন্য সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি।’

সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি বলেন, পুরোদস্তুর কমার্শিয়াল ছবির গান। তাই সাধারণ দর্শকের কথা মাথায় রেখে সুর-সংগীত করেছি। ছবি মুক্তির পর থেকে সবার যেমন সাড়া পাচ্ছি, তাতে আমি আনন্দিত। আমাদের পরিশ্রম সার্থক।

Tags: গীতিকারজীবনতুফানরবিউল ইসলাম জীবনলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

Next Post

মুক্তিযুদ্ধের অবমাননাকারীদের শাস্তি দাবি করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’

Next Post
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির লোগো, মুক্তিযুদ্ধের অবমাননাকারীদের শাস্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের অবমাননাকারীদের শাস্তি দাবি করেছে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'

আর্জেন্টাইন ও কলম্বিয়ান ফুটবল খেলোয়াড়রা মাঠে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকে ‘আমি তোমাকে ভালোবাসি’ বললেন আর্জেন্টাইন কোপাজয়ী তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT