চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দিনের সিদ্ধান্তে করা সোলসের নতুন গান ইউটিউবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 03, জানুয়ারি 2024
in বিনোদন
A A
সোলসের সদস্যরা একসঙ্গে স্টুডিওতে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে নতুন গান প্রকাশ করেছে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। গানের শিরোনাম ‌‘নতুন শহর’। গানটি লিখেছেন লন্ডন প্রবাসী শেখ রানা। সুর ও সংগীত করেছেন পার্থ বড়ুয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোলস জানায়, মঙ্গলবার রাতে গানটি সোলসের অফিসিয়াল ও পার্থ  বড়ুয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। গত বছর সোলস পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লন্ডন সফরে গিয়েছিল। বার্মিংহামে সোলসের একটি অনুষ্ঠানে আসেন শেখ রানা। সেখানেই ‘নতুন শহর’ গানটির পরিকল্পনা হয়। গানটির ভিডিও ধারণ করা হয়েছে বার্মিংহামে বিভিন্ন লোকেশনে।

গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‌ আমরা বলেছিলাম পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ৫০টি গান প্রকাশ করবো। এরই ধারাবাহিকতায় নতুন শহর গানটি প্রকাশ করেছি। এই গানটি একদিনের সিদ্ধান্তে করা হয়। বিদেশে বসে প্রফেশনাল স্টুডিওতে গান রেকর্ডিং করা এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।

কথায় কথায় এই গায়ক বলেন,‌ শেখ রানার মাধ্যমে জানতে পারি তৌফিক আহমেদ বার্মিংহাম প্রবাসী। তার সাথে কথা বলে পরদিন রেকর্ডিং স্টুডিও বুক করা হয়। এক দিনের মধ্যেই গানটি রেকর্ডিং সম্পন্ন হয়। স্টুডিং বুকিংয়ের জন্য তিতাসের প্রতি কৃতজ্ঞতা।

বার্মিংহামের বি দ্য সাউন্ড স্টুডিওতে গানটির রেকর্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন জেনিস ক্রাউকলিস। ‘নতুন শহর’ গানটির সার্বিক সহযোগিতায় ছিল টিএন্ডটি কনসালটেন্সি’র কর্ণধার ইফতেখার।

প্রসঙ্গত, সোলসের পঞ্চার পূর্তি উপলক্ষে সাতটি গান প্রকাশ হয়েছে। এই তালিকায় রয়েছে- কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো, হাওয়াই মিঠাই, সাগরের প্রান্তরে, বন্ধ হয়ে গেছে,  যত প্রেম।

Tags: গাননতুন বছরপার্থপার্থ বড়ুয়াব্যান্ডসোলস
Previous Post

ইরানের ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

Next Post

বিএনপির সুর নরম হয়ে গেছে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী বিএনপি নিয়ে বক্তব্য দিচ্ছেন, উপস্থিত নেতাকর্মীরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সুর নরম হয়ে গেছে: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা ভার্চুয়ালী নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT