চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে আলোচনায় ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 25, মে 2024
in বিনোদন
A A
ওয়ারফেজের ব্যান্ড সদস্যরা স্টেজে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে আলোচনায় দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের আইকনিক গান ‘অবাক ভালোবাসা’। কারণ গানটি নতুন আয়োজনে সামনে নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা।

পহেলা বৈশাখ থেকে ‘তাঁতি’ গানটি দিয়ে তৃতীয় সিজন শুরু করে কোক স্টুডিও বাংলা। প্রথম গানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’ তুমুল দর্শকপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এলো সিজনের তৃতীয় গান।

গানের ভিডিওতে দেখা গেছে বড় আয়োজন। গানের কথা সুরের সাথে মিল রেখে সেট ডিজাইনেও দেখা গেছে ভিন্নতা। মনে হবে সমুদ্র পাড়ে রাতের সুবিশাল আকাশের নিচে নিস্তব্ধ আয়োজনে গাইছে ওয়ারফেজ।

গানটি শুরু করেছেন বাবনা করিম। যিনি এক সময় ওয়ারফেজের সদস্য ছিলেন। ‘অবাক ভালোবাসা’ গানটির কথা ও সুরও বাবনা করিমের করা। গানটির শেষের দিকে বর্তমান সদস্য পলাশ নূরকেও গাইতে দেখা যায়।

বাবনা করিমের কণ্ঠে ‘অবাক ভালোবাসা’ শুনে বহু শ্রোতা দর্শক ইতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন। বেশীর ভাগই বাবনার কণ্ঠে নতুন আয়োজনের শ্রোতাপ্রিয় পুরনো গানটি শুণে ভীষণ আবেগাপ্লুত।

নব্বইয়ের শুরুর দিকে ‘অবাক ভালবাসা’ গানটির জন্ম। ১৯৯৪ সালে প্রথম শ্রোতারা শুনলেও বর্তমান প্রজন্মের শ্রোতাদের কাছে গানটি তুলে ধরা হয় দলটির ‘পথ চলা’ অ্যালবামের মাধ্যমে। ২০০৯ সালে প্রকাশিত এ অ্যালবামটি ছিল মূলত ওয়ারফেজ-এর জনপ্রিয় গানগুলোর সংকলন।

মূল সুর অপরিবর্তিত রেখে নতুনভাবে রেকর্ড করা হয় গানগুলো। যেটি ‘অবাক ভালবাসা’র ক্ষেত্রেও হয়। ৮ মিনিটি ৩৭ সেকেন্ডের ‘অবাক ভালবাসা’-এর নতুন ভার্সন করা হয় ৭ মিনিট ২১ সেকেন্ডের। আর কোক স্টুডিও বাংলার নতুন ভার্সনে গানটির ব্যাপ্তী ৬ মিনিট ৫৯ সেকেন্ড।

Tags: ওয়ারফেজকোক স্টুডিও বাংলালিড বিনোদন
Previous Post

সংসদ নির্বাচনের আগে কমপক্ষে দু’বার এমপি আনারকে খুনের চেষ্টা

Next Post

আইসিজে’র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা

Next Post
আন্তর্জাতিক আদালতের শুনানিতে রাফা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি ও ইসরায়েলি প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিজে'র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা

তিন নায়িকা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন নায়িকাকে নিয়ে কবে শুরু হচ্ছে ফারহানের ছবি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT