চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার নতুন গান-ভিডিও নিয়ে আসছে শিরোনামহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা স্টুডিওতে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা বাস্তবতায় দেশী ব্যান্ডগুলোর মধ্যে নিয়মিত নতুন গান প্রকাশের প্রবণতা কিছুটা কম। যে ক’টি ব্যান্ড নতুন সৃষ্টি নিয়ে তৎপর, তাদের অন্যতম দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। নিয়মিত বিরতিতে শ্রোতাদের কাছে নতুন গান পৌঁছে দিতে দলটির সক্রিয় ভূমিকা চোখে পড়ে।

সাম্প্রতিক বছরগুলোর দিকে তাকালেও দেখা যাবে, জাদুকর, বোহেমিয়ান, বারুদ সমুদ্র, এই অবেলায়- এর মতো গান প্রকাশ করে শ্রোতাপ্রিয়তার চূড়ায় জায়গা করে নিয়েছে দলটি। চলতি মাসেই ব্যান্ডটি তাদের ভক্ত অনুরাগীদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে প্রকাশিতব্য নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর প্রথম গান!

এরইমধ্যে অ্যালবামের নাম গান ‘বাতিঘর’ এর টিজারও প্রকাশিত হয়েছে। যা দেখে অনুমান করা গেছে, শুধু সাদাসিধে অডিও হিসেবে নয়; পুরো গান ভিডিও আকারেই দর্শকের সামনে গানটি পরিবেশন করা হবে। গান-ভিডিওটি নিবেদন করছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশাল’।

চ্যানেল আই অনলাইনকে শিরোনামহীন এর বেইজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান জানান, নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর গানগুলো আমাদের শ্রোতা দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে পুরো দল একাট্টা হয়ে কাজ করছি। গানের শুটিং হয়েছে দেশের বাইরে, সর্বশেষ থাইল্যান্ডে আমরা শুটিং করেছি।

‘বাতিঘর’ অ্যালবামটিতে থাকবে মোট দশটি গান। এরইমধ্যে অধিকাংশ গানের ভিডিও ধারণ করা হয়েছে। অল্প দুয়েকটি গানের শুটিং বাকি, যেগুলো হয়তো আগামি মাসে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শুট করা হবে। সব প্রস্তুতিও সম্পন্ন। গান-ভিডিওগুলোর পোস্ট প্রোডাকশনের কাজও বেশ যত্ন নিয়ে করা হচ্ছে বলে জানান জিয়া। গানের কালার কারেকশান করা হচ্ছে কলকাতায়। যেখানে বলিউড ছবি ‘বারফি’ থেকে শুরু করে বাংলাদেশের আলোচিত ছবি ‘হাওয়া’ এবং ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর কালারের কাজ করা হয়েছে।

‘বাতিঘর’ এর দশটি গানের মধ্যে প্রথম গানটি কবে দর্শকের সামনে আসছে? এমন প্রশ্নে জিয়া বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সব ঠিক থাকলে আশা করছি আগামি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ‘বাতিঘর’ শিরোনামের গানটি দর্শক শুনতে ও দেখতে পারবেন।

Tags: অ্যালবামগানগান ভিডিওদলবাতিঘরব্যান্ডলিড বিনোদনশিরোনামহীনসংগীত
Previous Post

ওটিটিতে এলো শাহরুখের ‘ডানকি’

Next Post

রঙ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিকের মৃত্যু

Next Post
রঙ কারখানায় অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রঙ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিকের মৃত্যু

জেলেনস্কি ও জার্মান চ্যান্সেলর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই: জেলেনস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT