চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবিয়ানদের জন্য ‘রাজকুমার’ এর নতুন গান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 05, এপ্রিল 2024
in বিনোদন
A A
শাকিব খান নতুন গানের শুটিংয়ে পারফর্ম করছেন, ব্যাকগ্রাউন্ডে দর্শক ও রঙিন ছাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং ফ্যান বেইজ সুপারস্টার শাকিব খান। তার ভক্ত অনুরাগীদের বলা হয় ‘শাকিবিয়ান’! শাকিবের যে কোনো কাজ এলেই নিঃশর্ত মেতে উঠেন। এমনকি তার সিনেমাগুলোর প্রচার নিজেরাই করে থাকেন যা অনলাইনে প্রতিনিয়ত দেখা যায়।

দুঃখের সময়েও শাকিবকে পূর্ণ সাপোর্ট দিয়ে থাকে শাকিবিয়ানরা। সেই সব ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি গান উৎসর্গ করলেন শাকিব খান।

‘আমি একাই রাজকুমার’ শিরোনামের গানটি শাকিবের আসন্ন ঈদের ছবি ‘রাজকুমার’-এ থাকছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় গানটি শাকিব খান তার ফ্যান পেজে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন, এই গানটি বিশেষ করে সকল শাকিবিয়ানদের উৎসর্গ করা হলো। একইসঙ্গে পোস্ট করা হয় ভার্সেটাইল মিডিয়ার ইউটিউবে।

‘আমি একাই রাজকুমার’ গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী এবং গানে কণ্ঠ দেন শামীম হাসান।

গান ভিডিওতে দেখা গেছে পুরোপুরি চিল মুডে ড্যান্স করছেন শাকিব। তার সঙ্গে শতাধিক ড্যান্সার তাল মেলাচ্ছেন। এ গানে বাহারি রঙের পোশাকে পরেছেন শাকিব খান।

গানে গানে তিনি বলে দিচ্ছেন, মনের দেশের সবাই রাজা আমি একাই রাজকুমার। গানের নৃত্য পরিচালনা করেছেন অশোক রাজা এবং কস্টিউম ডিজাইন করেন ফারাহ দিবা।

এর আগে ছবিটির ‘রাজকুমার’ এবং ‘বরবার’ নামে দুটি গান প্রকাশিত হয়েছে। যে গানগুলো ইতোমধ্যেই দর্শকদের কাছে আলোচনার জন্ম দিয়েছে।

আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ইতোমধ্যে ছবিটি ঈদে প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে বুকিং দিচ্ছেন সিনেমা হল মালিকরা ও বুকিং এজেন্টরা।

Tags: রাজকুমারশাকিব খানশাকিবিয়ানসিনেমা
Previous Post

শুটিং সেটে আহত ‘বেলা শেষে’ নির্মাতা

Next Post

সাংবাদিককে পুলিশের কার্যালয়ে তলবের ঘটনায় ডিইউজে’র নিন্দা

Next Post
ডিইউজের লোগো, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিককে পুলিশের কার্যালয়ে তলবের ঘটনায় ডিইউজে’র নিন্দা

ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, একদল অন্যদলের বিরুদ্ধে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংসের উড়ন্ত জয়, পরাজয় এড়াল ঢাকা আবাহনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT