চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীর আবেগে হিপহপ বিট, নতুন রূপে ঐশী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 25, মে 2026
in বিনোদন
A A

অনেক শিল্পীই নতুন আয়োজনে নিজেদের আঞ্চলিক ভাষার গান করে থাকেন। সেই ভাবনা থেকেই ঐশীর মাথায় আসে যেহেতু তিনি নোয়াখালীর মেয়ে, তাহলে কেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান করা হবে না!

ঐশী জানান, কিছুদিন আগে একটি অনুষ্ঠানের ভেন্যুতে যাওয়ার পথে গাড়িতে বসেই তিনি লিখে ফেলেন ‘নোয়াখাইল্যা মাইয়া’ গানটি। সেদিন হাতে কিছুটা সময় থাকায় সেখানেই গানটির সুরও তৈরি করেন। ঐশীর ভাষায়, “সেদিন যেভাবে টিউন করেছিলাম, ঠিক সেভাবেই গানটি করা হয়েছে। পরবর্তীতে ফাইনাল রেকর্ডিংয়ে আর কোনো কারেকশনের প্রয়োজন হয়নি।”

‘নোয়াখাইল্যা মাইয়া’ গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। মিউজিক প্রডাকশন করেছেন বিট বাবা। র‌্যাপে রয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

সোমবার (২৫ মে) ঐশীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’। সেখানে গানটির সংশ্লিষ্টদের পাশাপাশি সংগীতাঙ্গনের মাইলস্ ব্যান্ডের হামিন আহমেদ, ওয়ারফেজের মনিরুল আলম টিপু, এলিটা করিম, সাব্বির জামান, আয়েশা মৌসুমী, নাদিয়া ডোরা, জুয়েল মোর্শেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গানটির কয়েক সেকেন্ডের প্রমো প্রকাশের পর অনেকেই এটিকে বলিউডের গান ভেবেছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, “ফাটাফাটি কিছু আসতে যাচ্ছে।”

এ বিষয়ে ঐশী বলেন, “এর আগে আমি একাধিক গান নিজে প্রডিউস করেছি, তবে ‘নোয়াখাইল্যা মাইয়া’র মতো এত বড় আয়োজনে কাজ করিনি। গানের কথাগুলো আঞ্চলিক, টিউন হিপহপ ও পপ ঘরানার, আর মিউজিক অ্যাফ্রো, রয়েছে নানা ধরনের ফিউশনের সংমিশ্রণ।”

ঐশী বলেন, “আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তাই নিজের আঞ্চলিক ভাষায় গান করা আমার জন্য বাড়তি আবেগের। সেই সঙ্গে গানটি নিজেই এক্সিকিউট করতে পারাটা ভীষণ আনন্দের। আমি সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করি। চাই, সবাই গানটিকে আপন করে নিক। এই গানের ভাইব আমি নিজেই খুব উপভোগ করছি। সবার জন্য এই গানটি আমার পক্ষ থেকে ঈদ। উপহার আমার বিশ্বাস, দর্শকরাও পুরো গানটি দারুণভাবে উপভোগ করবেন।”

Tags: ঐশীনোয়াখালীলিড বিনোদনশিল্পী
Previous Post

পর্দা উঠল সাফের, ইতিহাস গড়ার চোখ বাংলাদেশের

Next Post

হজের প্রথম দিনে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

Next Post
বাংলাদেশের একজন ধর্মীয় নেতা, সাদা পাগড়ি পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের প্রথম দিনে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT