চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা শিল্পীদের কণ্ঠে ‘বাংলাদেশের নেতা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের নেতা গানের শিল্পীদের কণ্ঠে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ/ তুমি দেশের তুমি দশের তুমি আমাদের মতো কেউ/ রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা/ বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা…’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমনই এক দরদী কথার গান রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে অন্তর্জালে ‘বাংলাদেশের নেতা’ নামের এই গানটি প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়। গানটির সুর-সংগীত করেছেন পাভেল আরিন আর পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন ইয়াসির মাহমুদ খান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, লিংকন ডি কস্তা, জাহিদ নিরব ও মাশা ইসলাম। এর ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।

গানটি প্রসঙ্গে এর গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমাদের ক্ষুদ্র নিবেদন এটি। আমরা চেষ্টা করেছি কথা-সুর-চিত্রে নেত্রীর জন্মদিনে সুরেলা একটি উপহার দেয়ার।’

এদিকে বিশেষ এই উপহারসংগীত প্রসঙ্গে গানটির সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ছোট্ট এই উপহারটি প্রকাশের।

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

Tags: গানজাহিদ নিরবজুলফিকার রাসেলপান্থ কানাইপ্রধানমন্ত্রীমাশা ইসলামরাসেললিংকন ডি কস্তালিড বিনোদনশেখ হাসিনা
Previous Post

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের চ্যানেল আইয়ের সংবর্ধনা

Next Post

ভুল ভেঙেছে সানজিদার

Next Post
বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদ একটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুল ভেঙেছে সানজিদার

নাজাফির কবর খুঁড়ে ছবি রেখে কাঁদছে জনতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT