চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের জন্য নিজ গ্রামে লুৎফর-সোলায়মান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 21, আগস্ট 2023
in বিনোদন
A A
বাংলাদেশের দুই গায়ক নিজ গ্রামে কৃষি জমির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঘুড়ি’ খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান তার নতুন গান নিয়ে আসছেন। এ গানে তিনি শিল্পী শেখ সোলায়মানকে নিয়ে গাইলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গান বাজনা পছন্দ করেন তাদের কাছে সোলায়মান বেশ পরিচিত নাম।

যিনি গ্রামের পথে-প্রান্তরে কিংবা নদীর পাড়ে বাঁশি বাজিয়ে রীতিমত ভাইরাল! কোনো ভারী বাদ্যবাজনা ছাড়া খালি কণ্ঠে গান গেয়ে সোলায়মান অনেকেরই নজর কেড়েছেন। সেই সুবাদে দেশের বিভিন্ন অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গেছে। আমন্ত্রণ এসেছে বহির্বিশ্ব থেকেও।

সোলায়মান এবং লুৎফর হাসানের গ্রামেরই সন্তান। একই গ্রামে গানের দুই মানুষ এবার এক গানে নতুন যাত্রা শুরু করছেন। ‘আমরা যারা দেখতে কালো’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সোলায়মান।

শান সায়েকের সংগীতে এর মধ্যেই গানের ভিডিওতে অংশ নিতে দুইজন মিলিত হয়েছিলেন নিজ গ্রামে। গ্রামের অপূর্ব লোকেশনে গানের চিত্রায়ণের কাজ সম্পন্ন। আকরামুল ইসলাম রাসেলের পরিচালনায় নির্মিত এই ভিডিওতে অভিনয় করেছেন রত্না সরকার।

গানটি নিয়ে শেখ সোলায়মান বলেন, লুৎফর ভাইকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। একসময় তার সাথে কাজ করার স্বপ্ন দেখতাম। তিনি না চাইলে এই কাজ সম্ভব হতো না। আমি খুব ভাগ্যবান, ভাই আমাকে তার কথা ও সুরে গান করিয়েছেন।

লুৎফর হাসান বলেন, বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করা মানুষদের মধ্যে সোলায়মান অন্যতম। তাকে অনেকেই পছন্দ করেন। আমি অনেক শিল্পীর সঙ্গে গান করেছি এবং এখনও করছি। সোলায়মানের প্রথম গান আমাকেই তো করতে হবে। ভালোবাসার পাশাপাশি এটা দায়িত্বের মধ্যেও পড়ে।

জানা যায়, চলতি মাসের শেষে ‘আমরা যারা দেখতে কালো’ গানটি লুৎফর হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Tags: ofbগানলুৎফুর হাসানসংগীত
Previous Post

কোন শর্তে সানির বাংলো নিলামের নোটিশ প্রত্যাহার?

Next Post

সেনাদের ক্ষমতা বাড়ানোর আইনে অনুমোদন দেননি পাকিস্তানের প্রেসিডেন্ট

Next Post
পাকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর আইনের বিরোধিতা করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাদের ক্ষমতা বাড়ানোর আইনে অনুমোদন দেননি পাকিস্তানের প্রেসিডেন্ট

স্কুলে দুই ছাত্রের মধ্যে বন্ধুত্বের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুহির ছেলে বাবিল, ‘ফ্রাইডে নাইট প্ল্যান’র আড়াই মিনিট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT