চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর চার শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 17, জুন 2022
in বিনোদন
A A
শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর চার শো এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শনি ও রবিবার (১৮ ও ১৯ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর প্রযোজনার (পেন্ডামিক ভার্সন) ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’। টানা দুই দিনে এই নাটকটির চারটি প্রদর্শনী দেখতে পারবেন দর্শক।

নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। ৪০ মিনিটের এই মঞ্চ নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় হবে দুটি শো।

নাটকে অভিনয় করেছেন ফরহাদ শাওন, মানিসা অর্চি, তোতো তিমথীয়, ওমর ফারুক।

নাটকটির পটভূমি নিয়ে আশীষ খন্দকার বলেন, ‘একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সাথে বসে ছিলাম। সে তেল রং-এ একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকটির বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পর ঐ ছোট্ট একটা বীজ থেকে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের পটভূমী দাঁড় করিয়েছি।’

তিনি বলেন, ঐদিন আমি অবাক হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনছিলাম, ও রূপকথার গল্প থেকে এই চরিত্রদুটো এঁকেছে আর অদ্ভুদ্ভাবে এই গল্প প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে আমরা দেখতে পাই আমাদের এই ঘুনে ধরা, পঁচাগলা বাস্তবতা।

আশীষ খন্দকার জানান, রূপকথার চিরায়িত চরিত্রগুলো অন্যরকমভাবে মঞ্চে উঠে আসবে। এর চরিত্রগুলো যেন প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে দেখতে পাওয়া যায়, বর্তমানেও এই ঘুণে ধরা, পঁচা গলা বাস্তবতা আছে। এর রূপকগুলো মঞ্চে প্রাণ পায় অভিনেতার বিভিন্ন কার্যকলাপে।

‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ নিয়মিতই ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি করে আসছে। আশীষ খন্দকার জানান, নাটকটি দেখতে আগ্রহীরা অনলাইনেও টিকিট বুকিং দিতে পারবেন।

Tags: আশীষ খন্দকারথিয়েটারদুই আগন্তুক বনাম করবী ফুলনাটকরূপকথারূপকথার গল্পলিড বিনোদনশিল্পকলা
Previous Post

প্রথম সিনেমার জন্য যে গল্প বেছে নিলেন শরাফ আহমেদ জীবন

Next Post

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্য করে রোষের মুখে সাই পল্লবী

Next Post
স্মিত হাসি ও সুন্দর পোশাকের সঙ্গে তরুণী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্য করে রোষের মুখে সাই পল্লবী

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলা, পুলিশ ও জরুরি সেবা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলায় ২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT