চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে রূপকথার ‘প্রাণভোমরা’, তৌসিফের সঙ্গে নতুন মুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

প্রাচীন বাংলার রূপকথায় বহুল পরিচিত ‘প্রাণভোমরা’র মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে আইস্ক্রিন অরিজিনাল হিসেবে। এটি হতে যাচ্ছে একটি সাইকোলজিক্যাল মিথোলজিক্যাল থ্রিলার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।

এর আগে আইস্ক্রিনে ‘চক্র’ ও ‘চক্র ২’ নির্মাণ করে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছেন ভিকি জাহেদ। সেই ধারাবাহিকতায় এবার সম্পূর্ণ ভিন্ন আবহ ও গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।

‘প্রাণভোমরা’র গল্পে প্রাচীন বাংলার রূপকথার পরিচিত মিথকে আধুনিক সময়ের ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। রূপকথায় যেমন রাক্ষস-খোক্ষসের প্রাণ কোনো রহস্যময় ভোমরার মধ্যে লুকিয়ে থাকার কথা বলা হতো, তেমনি এই সিরিজেও ‘প্রাণভোমরা’কে ভালোবাসার প্রতীক হিসেবে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।

ভিকির ‘প্রাণভোমরা’র দুই মুখ

মানুষের শরীর একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু তার ভেতরের অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি সত্যিই কখনো মরে যায়? সেই অনুভূতির টানে কি অতীত আবার ফিরে আসতে পারে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে যাবে ‘প্রাণভোমরা’র গল্প।

নির্মাণ সংশ্লিষ্টরা জানান, ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে শোনা ‘প্রাণভোমরা’র গল্পের সঙ্গে এই সিরিজের গল্পের সরাসরি মিল নেই। বরং চিরপরিচিত সেই মিথকে আধুনিক প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। কোথায় লুকিয়ে আছে সত্যিকারের ভালোবাসা, কেন সেটিকে খুঁজে বের করতে হবে এবং সেই ভালোবাসাকে ধ্বংস করার প্রয়োজনই বা কেন গল্পের নানা বাঁকে ধীরে ধীরে উন্মোচিত হবে এসব রহস্য।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রাণভোমরা’ নামটা শুনলেই বোঝা যায়, এখানে প্রাণ ও হৃদয়ের ব্যাপার আছে। চরিত্রগুলো ভালোবাসার কথা বলবে। আমরা দুনিয়াতে যেভাবে কথা বলতে চাই, চরিত্রগুলোও সেভাবেই কথা বলবে। আইস্ক্রিনের কনটেন্ট দর্শক পছন্দ করছে বলে একটার পর একটা ভালো সিরিজ কাজ আসছে।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, “যে গল্পগুলো অন্য প্রযোজকরা নির্মাণ করতে সাহস পেতেন না, সেগুলো চ্যানেল আই করেছে। এজন্য চ্যানেল আই ও আইস্ক্রিনের সাথে আমার একাধিক কাজ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই।

তৌসিফের সঙ্গে ওটিটিতে নতুনভাবে জুটিবদ্ধ হচ্ছেন শ্রেয়সী শ্রেয়া। নির্মাতা বলেন, আমি সবসময় প্রতিষ্ঠিতদের নিয়ে বেশি কাজ করি অনেকে এটা নিয়ে অনেকে কথা বলেন। এবার সেই চ্যালেঞ্জটাই নিয়েছি। তৌসিফের সঙ্গে নতুন একজন মুখ থাকছেন। পাশাপাশি আরও অনেক পরিচিত আর্টিস্টরা থাকবেন।

তিনি বলেন,“এটি একটি রোমান্টিক মিথোলজিক্যাল থ্রিলার। অনেকে আবার বলেন, কেন বেশি সাসপেন্সের গল্পে কাজ করি। আমি মনে করি, আমাদের জীবনটাই আসলে সাসপেন্সের। প্রতিদিনের নানা ঘটনার মধ্য দিয়েই আমাদের যেতে হয়। এজন্য এসব গল্প আমাকে বেশি টানে।”

‘প্রাণভোমরা’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে থাকছেন ইন্তেখাব দিনারসহ জনপ্রিয় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

তৌসিফ মাহবুব বলেন, “আমি সবসময় ভালো কাজের সুযোগের সন্ধানে থাকি। ভিকি ভাইয়ের কাজের সুযোগ মিস করতে চাই না। পাশাপাশি আমি সবসময় নতুনদের কাজের চেষ্টা করি। নতুনদের মধ্যে প্রচণ্ডভাবে ভালো কাজের ক্ষুধা থাকে। আমি নিজেও একসময় নতুন ছিলাম। নতুন অভিনেত্রী শ্রেয়া কাজ করছেন, বিষয়টি আমি ইতিবাচকভাবে দেখছি। অনেক নতুন অভিনেতা-অভিনেত্রী হতাশায় আছেন, যারা সুযোগ পাচ্ছেন না। আমি আমার জায়গা থেকে একটু হলেও কনট্রিবিউট করতে চাই। চ্যানেল আইকে ধন্যবাদ, তারা নতুনদের সুযোগ দিচ্ছে।”

তৌসিফের বিপরীতে শ্রেয়া

‘প্রাণভোমরা’ দিয়ে প্রথমবার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে শ্রেয়সী শ্রেয়ার। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আমার প্রথম ওটিটি ডেভিউ হতে যাচ্ছে। আজীবন কৃতজ্ঞ থাকব চ্যানেল আইয়ের প্রতি। তৌসিফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাওয়া আমার জন্য বড় পাওয়া। অভিনেতার বাইরে তিনি একজন মোটিভেটর।”

তিনি বলেন,“মিডিয়াতে আসার আগে থেকেই ভিকি ভাইয়ের আলাদা জনরার কাজের ফ্যান ছিলাম। এই কাজের জন্য গ্রুমিং ও ট্রেনিংয়ের মধ্য দিয়ে গিয়েছি। এখন আমার লাইফস্টাইল সম্পূর্ন চেইঞ্জ। প্রচুর লেখাপড়া করতে হচ্ছে। অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও চর্চা করছি। এত বড় একটি সুযোগের মর্যাদা রাখতে পারি সেই চেষ্টা করছি।”

সিরিজটির শুটিং আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শেষ হওয়ার পর খুব শিগগিরই আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে ‘প্রাণভোমরা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজনা-সংশ্লিষ্টরা।

Tags: আইস্ক্রিনচ্যানেল আইতৌসিফফরিদুর রেজা সাগরভিকি জাহেদরূপকথাশ্রেয়া
Previous Post

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

Next Post

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

Next Post

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

ছবি: সংগৃহীত

এবার বাড়ল লঞ্চ ভাড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT