চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবর থেকে ক্রিকেটে ‘নতুন নিয়ম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 24, জুন 2017
in স্পোর্টস
A A
এটা ছিল মজা। এখন থেকে সত্যি সত্যি খেলোয়াড়কে বের করে দিতে পারবেন আম্পায়ার।

এটা ছিল মজা। এখন থেকে সত্যি সত্যি খেলোয়াড়কে বের করে দিতে পারবেন আম্পায়ার।

১ অক্টোবর থেকে ক্রিকেটে বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে। মে মাসে আইসিসির ক্রিকেট কমিটি ওই নিয়মগুলোর ব্যাপারে সুপারিশ করেছিল। আইসিসি থেকে জানানো হয়েছে সেই নিয়মগুলো চালু হবে।

নতুন যত নিয়ম:

ডিআরএস: ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)’এ পরিবর্তন এসেছে। এখন থেকে আম্পায়ার্স কলের বিপরীতে রিভিউ ডেকে কোনও দল হেরে গেলে তাদের নির্ধারিত রিভিউটি নষ্ট হবে না। তারা আরেকবার রিভিউ নিতে পারবে। বর্তমান নিয়মানুযায়ী, টেস্টের প্রথম ৮০ ওভারে প্রতিটি দল দুটি করে রিভিউ নিতে পারে। ওডিআইতে ইনিংসে একটি করে। নতুন নিয়মে প্রতি ৮০ ওভারে নতুন দুটি রিভিউ পাওয়ার নিয়মটা বাতিল হয়ে পুরো ইনিংসেই শুধু দুটো রিভিউ থাকবে। এখন থেকে টি-টুয়েন্টিতেও রিভিউ পদ্ধতি চালু হবে।

ব্যাটের আকার: ব্যাট এবং বলের আকারে সমন্বয় করতে নির্দিষ্ট একটি আকার ঠিক করে দিয়েছে আইসিসি। এখন থেকে কোনও খেলোয়াড়ের ব্যাটের প্রস্থ ১০৮ মি.মি’র বেশি হতে পারবে না। ব্যাট পুরু হবে সর্বোচ্চ ৬৭ মি.মি। কানা পর্যন্ত পরিমাপ ৪০ মি.মি।

মাঠে খেলোয়াড়কে শাস্তি: এখন থেকে ফুটবলের রেফারির মতো সিদ্ধান্ত নিতে পারবেন মাঠের দুই আম্পায়ার। কোনও খেলোয়াড়ের আচরণ আম্পায়ারের পছন্দ না হলে তাকে মাঠ থেকে বের করে দেয়া যাবে। আইসিসির সব সদস্য দেশ এই নিয়মের সঙ্গে একমত হয়েছে।

রানআউট: চলতি নিয়মে ব্যাটসম্যান ক্রিজ পার হয়েও পা ও ব্যাট দুটোই বাতাসে রাখলে, তখন স্টাম্প ভেঙে দিলে সেটা রানআউট। নতুন নিয়মে ব্যাটসম্যানের ব্যাট বা পা একবার ক্রিজ অতিক্রম করলেই আর তিনি রানআউট হবেন না।

Tags: আইসিসি
Previous Post

রাশিয়া ইস্যুতে তদন্তকারীর নিরপেক্ষতা নিয়ে সন্দিহান ট্রাম্প

Next Post

মক্কা শরিফে সন্ত্রাসী হামলার চেষ্টা ভণ্ডুল

Next Post
মক্কা-হামলা-চেষ্টা

মক্কা শরিফে সন্ত্রাসী হামলার চেষ্টা ভণ্ডুল

ঈদের দিন সকালের মেকআপ

ঈদের দিন সকালের মেকআপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT