চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে নতুনভাবে আবিষ্কারের আশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 11, এপ্রিল 2023
in বিনোদন
A A
শাকিব খান ও এক যুবক মঞ্চে, শাকিবের নতুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এরআগে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির টাইটেল ট্র্যাক করেন তবীব

প্রতিবাদ, সমাজের নানা অসঙ্গতি ও ছিন্নমূল মানুষের কথা উঠে আসে তবীব মাহমুদের গানে। তরুণ এই শিল্পী ‘গাল্লি বয়’ রানাকে নিয়ে এর আগে গান বানিয়ে সাড়া ফেলেছিলেন! সেই তবীবের নতুন গান আসছে শাকিব খানের সিনেমায়!

তবীব জানান, এ গানে সিংহের মতো গর্জন আর প্রতিবাদ উঠে আসবে। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন তবীব নিজেই। গানের শিরোনাম ‘কথা আছে’। যেখানে দুর্নীতিসহ সমাজের নানা গড়মিল উঠে আসবে।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গানটি ইউটিউবে অবমুক্ত করা হবে। এই গানটি নিয়ে শিল্পী তবীব ব্যাপক উচ্ছ্বসিত। নিজের ফ্যান পেজে শাকিবের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন আশার কথা।

তিনি বলেন, একঝাঁক প্রতিবাদী শব্দের চাষাবাদে শাকিব খানকে আপনারা নতুন ভাবে আবিস্কার করবেন আমার লেখা ও গাওয়া বাংলা র‍্যাপ গানে।

তবীবের লেখা ও গাওয়া গানটি থাকবে ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’-এ। তবীব বলেন, পরিচালক তপু খান একদিন মাথা গরম করে আসলেন এল.এম.জি বিটসের স্টুডিওতে। আমি ও শুভ্র রাহা দুজনে তার জন্য অপেক্ষা করছিলাম। তপু ভাই এসেই বললেন, দেশের পরিস্থিতি নিয়ে আমার মাথা গরম। তুমি একটি প্রতিবাদী গান লিখো। শাকিব খানকে সবাই পুতুপুতু চরিত্রে দেখে অভ্যস্ত। আমরা তাকে সিংহের মত গর্জে উঠার সাহসিকতায় দেখতে চাই। ব্যাস। লিখে ফেললাম। গেয়ে দিলাম। এইবার গানটি আপনারা শুনতে পাবেন।

ইতোমধ্যে গানটি মুক্তির আগে প্রচারণায় সরব শাকিব খান। তিনি তার ফ্যান পেজে গানটি রিলিজের আগেই প্রচারণা শুরু করেছেন।

৩ এপ্রিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর ৫২ সেকেন্ডের টিজার উন্মোচিত হয়। টিজার মুক্তির পর থেকে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে শাকিব খানের এই ছবিটি।

এতে আরও অভিনয় করেছেন বুবলী, শহীদুজ্জামান সেলিম, মিশা, সিয়াম নাসির, সীমান্ত প্রমুখ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছে, ঈদে সিনেমাটি বাজিমাৎ করতে পারে।

Tags: তবীব মাহমুদবুবলীমিশালিড বিনোদনলিডারশহীদুজ্জামান সেলিমশাকিব খানসিয়াম নাসিরসীমান্ত
Previous Post

দাদির উপহার দেয়া লটারিতে মিললো ১১ কোটি টাকা

Next Post

ঢাবির সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’র নতুন পরিচালক অধ্যাপক কার্জন

Next Post
দুইজন পুরুষ, একজনের চুল ও দাড়ি, অন্যজনের চুল ও গ্লাস, আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’র নতুন পরিচালক অধ্যাপক কার্জন

এসি মিলান ও নাপোলির খেলোয়াড়রা মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসি মিলান-নাপোলি: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT