চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াশ সেক্টরে ব্লকেজ মোকাবিলায় নতুন প্রকল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 27, অক্টোবর 2024
in কর্পোরেট নিউজ
A A
ওয়াশ সেক্টরে ব্লকেজ মোকাবিলায় নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রেক্ষাপটভিত্তিক ওয়াশ সেক্টরে ব্লকেজ মোকাবিলায় নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওয়াটারএইড-এসএনভি কনসোর্টিয়ামের নেতৃত্বে এবং ইউকে সরকারের অধীনে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে পরিচালিত হবে এটি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল শনিবার (২৬ অক্টোবর) ‘‘ওয়াশ সিস্টেম ফর হেলথ’’ প্রকল্পের একটি সূচনা কর্মশালা আয়োজন করে উন্নয়ন সংস্থা ওয়াটার এইড।

প্রকল্পটির লক্ষ্য হল—বাংলাদেশে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রেক্ষাপট-ভিত্তিক ওয়াশ চ্যালেঞ্জ মোকাবেলায় সেক্টর ব্লকেজ মোকাবেলা। যার মধ্যে রয়েছে সরকারের পরিকল্পনা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, কমিউনিটির সম্পৃক্ততা, নারী নেতৃত্বকে উৎসাহিত করা, গ্রামাঞ্চলে পানি সরবরাহ ও শহরে স্যানিটেশনের জন্য নমনীয় অবকাঠামো ও পেশাদার পরিষেবা মডেলগুলির বিকাশ এবং জাতীয় নীতিমালাসমূহকে প্রভাবিত করার জন্য প্রকল্প শিক্ষার ব্যবহার।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (ডিপিএইচই), ইঞ্জিনিয়ার তুষার মোহন সাধু খান বলেন, “আমাদের অবশ্যই উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। প্রকল্প এলাকার চ্যালেঞ্জগুলো বেশ জটিল এবং আমি আশা করি যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং ওয়াশ সিস্টেমগুলির মধ্যেকার ব্যবধানগুলো ঘোচানোর জন্য একটি সম্ভাব্য সমাধান খুঁজে পেতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ সে জন্য আমাদের তৈরিকৃত অবকাঠামোর টেকসইতার উপর গুরুত্ব দেয়া এবং মানুষের মধ্যে আচরণ পরিবর্তনের জন্য কাজ করা জরুরি।’’

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. মো. খায়রুল ইসলাম বলেন, ‘‘আমাদের অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থা এবং ওয়াশ সিস্টেমগুলিকে একে অপরের সাথে একীভূত করতে হবে, সুষমভাবে সম্পদ বরাদ্দ করতে হবে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ক্লিনিক, কমপ্লেক্স এবং হাসপাতাল থেকে নিরাপদ ওয়াশ পরিষেবা নিশ্চিত করতে হবে।’’

ব্রিটিশ হাইকমিশন ঢাকা-এর হেলথ পোর্টফোলিও লিড রশিদ জামান বলেন, “আমরা যদিও কোভিড-১৯-এর সময় উল্লেখযোগ্য স্বাস্থ্যগত অগ্রগতি অর্জন করেছি, আমাদের অবশ্যই আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং স্বাস্থ্য ও ওয়াশের ফলাফলে স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক অভূতপূর্ব বন্যা সংকট আবারও ওয়াশ-এর গুরুত্বকে তুলে ধরেছে, এবং এইভাবে আমাদের প্রচেষ্টাকে এগিয়ে নেবার জন্য পারস্পারিক সহযোগিতার অত্যন্ত জরুরি।’’

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) অধীনস্থ হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট-এর লাইন ডিরেক্টর ডা. মো. জয়নাল আবেদীন টিটো বলেন, “নিরাপদভাবে পরিচালিত স্যানিটেশন মানে শুধু ভালো টয়লেট নয়; এছাড়াও এটি সঠিক বর্জ্য ব্যবস্থাপনারও বিষয়। আমাদের অবশ্যই জনগণকে বোঝতে সাহায্য করতে হবে যে ডায়রিয়াজনিত রোগ প্রতিরোধ করতে এবং স্বাস্থ্যকর বাংলাদেশ গঠনে স্বাস্থ্যবিধি পালনের জন্য নিরাপদ পানীয় জল এবং স্যানিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

কর্মশালায় বলা হয়, বাংলাদেশে ব্যাপক ওয়াশ নীতি বিদ্যমান। তবুও স্থানীয় সরকারগুলি উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয়ে থাকে। যেমন সম্পদের ঘাটতি, অপর্যাপ্ত ক্ষমতা, নারী নেতৃত্বের অভাব এবং অকার্যকর পরিষেবা সরবরাহের মডেল। মৌলিক পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও, নিরাপদে পরিচালিত ওয়াশের দিকে যাত্রা উদ্বেগজনকভাবে ধীর। শুধুমাত্র ৬১ শতাংশ ক্ষেত্রে নিরাপদ পানির এব ২০শতাংশ ক্ষেত্রে নিরাপ স্যানিটেশনের সুযোগ বিদ্যমান।

‘‘ওয়াশ সিস্টেম ফর হেলথ’’ প্রকল্পের লক্ষ্য হবে– পাইকগাছা এবং লালমনিরহাট, এই দুটি জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন পরিষেবাগুলির উন্নয়নের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা এবং যার মাধ্যমে ওয়াশ সম্পর্কিত রোগে মা ও শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যুহার হ্রাস করা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার তুষার মোহন সাধু খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. মো. খায়রুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ব্রিটিশ হাইকমিশন ঢাকা-এর হেলথ পোর্টফোলিও লিড রশিদ জামান, পলিসি সাপোর্ট ব্রাঞ্চ-এর ডেপুটি সেক্রেটারি সুই মিন জাও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জাতীয় পুষ্টি কাউন্সিল অফিসের মহাপরিচালক (ইনচার্জ) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) অধীনস্থ হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট-এর লাইন ডিরেক্টর ডা. মো. জয়নাল আবেদীন টিটো।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পৌরসভা, বেশ কয়েকটি আই/এনজিও, বেসরকারি খাত থেকে আগত ব্যক্তিবর্গ এবং কনসোর্টিয়াম অর্গানাইজেশন, এসএনভি বাংলাদেশের কর্মকর্তাগণ।

Tags: ওয়াটারএইড
Previous Post

বাংলা একাডেমির নতুন সভাপতি আবুল কাসেম ফজলুল হক

Next Post

চাঁদপুরে তেলবাহী ট্যাংকারে আগুন

Next Post
চাঁদপুরে তেলবাহী ট্যাংকারে আগুনের ঘটনা, ধোঁয়া ও ক্ষতি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে তেলবাহী ট্যাংকারে আগুন

বিকাশের বই উপহার প্রদান অনুষ্ঠানে দুই ব্যক্তি, সামরিক লাইব্রেরিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল ক্যান্টনমেন্টের সামরিক লাইব্রেরিতে বিকাশ’র বই উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT