চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের নির্বাচনে এগিয়ে নতুন দল আরএসপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 06, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেপালে চলমান সংসদ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে সদ্য গঠিত রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি)। সাবেক র‍্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন দলটি দেশজুড়ে ৯৪টি আসনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত নেপালি কংগ্রেস একটি আসনে জয় পেয়েছে এবং আরও ১০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে সিপিএন-ইউএমএল সাতটি আসনে এবং নেপালি কমিউনিস্ট পার্টির প্রার্থীরা নয়টি আসনে লিড ধরে রেখেছেন।

দেশজুড়ে মোট ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনে ৬৭টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনো ভোট গণনা চলছে।

এরই মধ্যে মুস্তাং আসনে জয় পেয়েছেন নেপালি কংগ্রেস প্রার্থী যোগেশ গাউচান থাকালি। তিনি পেয়েছেন ৩ হাজার ৩০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সিপিএন-ইউএমএলের ইন্দ্রধারা বিস্তা পেয়েছেন ১ হাজার ৮০৬ ভোট।

এদিকে জেনারেশন জেডের আন্দোলনের মুখে গত সেপ্টেম্বরে কে পি শর্মা ওলি সরকারের পতনের পর এটি নেপালের প্রথম সাধারণ নির্বাচন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত যেসব আসনে ভোট গণনা চলছিল, তার মধ্যে ৯৪টির মধ্যে ৭০টিতেই এগিয়ে ছিল আরএসপি। অন্যদিকে নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং নেপালি কমিউনিস্ট পার্টি—প্রতিটি ছয়টি করে আসনে লিডে ছিল।

নির্বাচনটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারতও। রাজনৈতিকভাবে সংবেদনশীল হিমালয় রাষ্ট্রটিতে একটি স্থিতিশীল সরকার গঠনের আশা করছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে ভারতের। তিনি জানান, নেপালে শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতার পক্ষে ভারত সবসময়ই সমর্থন দিয়ে আসছে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও দিয়েছে।

এদিকে সাবেক কাঠমান্ডু মেয়র বালেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে চারবারের প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা ওলির বিপক্ষে এগিয়ে আছেন। সকাল ১০টা পর্যন্ত শাহ পেয়েছেন ৬ হাজার ৯০ ভোট, আর ওলি পেয়েছেন ১ হাজার ২৪৮ ভোট।

Tags: আরএসপিনেপাল
Previous Post

মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই

Next Post

বইমেলায় জনসমাগম বাড়ছে

Next Post

বইমেলায় জনসমাগম বাড়ছে

কূটনীতিতে ‘ভারসাম্য’ বজায় রাখাই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT