চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ মে ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 26, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতের নতুন সংসদ ভবনের আকাশ থেকে দৃশ্য, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৮ মে রোববার নতুন সংসদ ভবনের উদ্বোধন হতে যাচ্ছে ভারতে। এই উপলক্ষে একই দিনে দেশটিতে চালু হতে যাচ্ছে এই ভবনের ছবি সংবলিত বিশেষ মুদ্রা।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক তৈরি করেছে দেশটির বিরোধী দলগুলো। এর মধ্যেই ভারতের অর্থ মন্ত্রনালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সংসদ ভবন উদ্বোধন ৭৫ টাকার বিশেষ একটি মুদ্রা চালু করতে যাচ্ছে তারা।

বিশেষ এই মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। তৈরি করা হয়েছে ৫০ শতাংশ রুপা, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে। ৪৪ মিলিমিটার ব্যাসযুক্ত সেই মুদ্রার একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। অশোক স্তম্ভের বাম দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং ডান দিকে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে।

ভারতীয় মুদ্রার প্রতীক ‘রুপি’ চিহ্নও থাকবে এই নতুন ৭৫ টাকার মুদ্রায়। মুদ্রার অন্য পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। সেই ছবির উপরে দেবনাগরীতে ‘সংসদ সঙ্কুল’ এবং নীচে ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’ লেখা থাকবে বলে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রনালয় জানিয়েছে।

সম্প্রতি প্রায় ৬০ হাজার শ্রমিক দুই বছরের কঠোর পরিশ্রমে ভারতের এই নতুন সংসদ ভবনের নির্মাণকাজ শেষ করেছেন, যা বর্তমানে ব্যবহারের জন্য প্রস্তুত। কিন্তু তার আগেই সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশটিতে।

উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তৃণমূল, আম আদমি পার্টি, কংগ্রেস, বাম, সমাজবাদী পার্টি-সহ ২০টি বিরোধী দল। বিরোধীদের উপর পাল্টা আক্রমণ শুরু করেছে শাসকগোষ্ঠীও। উদ্বোধন বয়কট করার সিদ্ধান্তকে ‘দেশের গণতান্ত্রিক নীতি এবং সাংবিধানিক মূল্যবোধের অবমাননা’ বলে তরফে উল্লেখ করেছে শাসক বিজেপি।

Tags: ভারতভারতে নতুন সংসদ ভবন
Previous Post

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: আটক ৩

Next Post

দেশের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মা’ ও ‘আদিম’

Next Post
বাংলাদেশি সিনেমার পোস্টার, নারী চরিত্রের মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'মা' ও 'আদিম'

বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের সম্মাননা পেলেন জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি শান্তিরক্ষী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT