চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ‘আউটডোর এসি’ ভাইরাল, কমাতে পারে ৩-৬ ডিগ্রি তাপমাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 29, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আকাশে উড়ন্ত দুটি উড়োজাহাজের পাশে উঁচু ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চীনের একটি নতুন শীতলীকরণ প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘আউটডোর এসি’।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, চীনের বিভিন্ন বহুতল ভবনের ছাদে বিশেষ ধরনের মিস্ট কুলিং সিস্টেম বসানো হয়েছে। দাবি করা হচ্ছে, এই প্রযুক্তি আশপাশের তাপমাত্রা ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে।

আউটডোর এসি
আসলে এটি কোন প্রচলিত এয়ার কন্ডিশনার নয়। আউটডোর এসি বলতে বোঝানো হচ্ছে আউটডোর মিস্ট কুলিং সিস্টেম, যা খোলা বা আধা-খোলা জায়গাকে ঠাণ্ডা রাখতে বাতাসে অতিক্ষুদ্র পানির কণা ছড়িয়ে দেয়।

এই প্রযুক্তি ইভাপোরেটিভ কুলিং বা বাষ্পীভবনজনিত শীতলীকরণ নীতিতে কাজ করে। উচ্চচাপের মাধ্যমে বাতাসে ছিটিয়ে দেওয়া সূক্ষ্ম পানির ফোঁটাগুলো দ্রুত বাষ্পে পরিণত হওয়ার সময় আশপাশের বাতাস থেকে তাপ শোষণ করে। ফলে পরিবেশের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যায়। উচ্চচাপের কারণে পানির কণাগুলো এতটাই সূক্ষ্ম হয় যে, সাধারণত মানুষ বা আশপাশের বস্তু ভিজে না।

কোথায় ব্যবহার করা হয়?
মিস্ট কুলিং সিস্টেম সাধারণত ক্যাফে, রেস্তোরাঁ, বাগান, ছাদ, গুদাম, অনুষ্ঠানস্থলসহ বিভিন্ন খোলা স্থানে ব্যবহার করা হয়। প্রচলিত এয়ার কন্ডিশনারের তুলনায় এতে বিদ্যুৎ ও পানির ব্যবহার তুলনামূলক কম হওয়ায় এটি খোলা জায়গা ঠাণ্ডা রাখার একটি সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, শহরাঞ্চলে ‘আরবান হিট আইল্যান্ড’ প্রভাবের কারণে কংক্রিটের ভবন, পিচঢালা সড়ক ও সবুজের অভাবে তাপমাত্রা আশপাশের গ্রামীণ এলাকার তুলনায় বেশি থাকে।

এমন পরিস্থিতিতে মিস্ট কুলিং সিস্টেম বাতাসে অতিক্ষুদ্র পানির কণা ছড়িয়ে দ্রুত বাষ্পীভবনের মাধ্যমে তাপ শোষণ করে একটি অপেক্ষাকৃত শীতল ক্ষুদ্র পরিবেশ তৈরি করে। ফলে রেস্তোরাঁর খোলা অংশ, পাবলিক প্লাজা, বাসস্ট্যান্ড, বাজার ও অনুষ্ঠানস্থলের মতো এলাকাগুলোতে গরমের কষ্ট অনেকটাই কমানো সম্ভব হয়। একই সঙ্গে খোলা জায়গায় প্রচলিত এয়ার কন্ডিশনার ব্যবহারের তুলনায় এতে অনেক কম শক্তি খরচ হয়।

Tags: তাপমাত্রা
Previous Post

যে সম্মানে আপ্লুত হয়েছিলেন মুস্তাফা মনোয়ার

Next Post

প্রতি বর্ষায় অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বর্ষায় অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস করতে হবে: প্রধানমন্ত্রী

মক্কা মক্কা মসজিদ রাতের আলোকসজ্জায় ঝলমল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT