চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহতাব হোসেনের উপন্যাসে দেশভাগের করুণ গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
in শিল্প সাহিত্য
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতচল্লিশে এপার থেকে ওপারে কত শত মানুষ নিজের শেকড় ছিন্ন করে সদ্য বানানো শূন্যরেখা পেরিয়ে চলে গেছেন। আবার ওপার থেকেও লাখ লাখ মানুষ সীমানা পেরিয়ে চলে এসেছেন এপারে। এই যাওয়া-আসার নেপথ্যে লুকিয়ে আছে অজস্র করুণ গল্প।

এমন মর্মান্তিক একটি গল্প নিয়ে সমসাময়িকদের মধ্যে সম্ভাবনাময়ী কথাসাহিত্যিক মাহতাব হোসেন লিখেছেন তার নতুন উপন্যাস ‘সাতচল্লিশের ট্রেন’।

মাহতাব হোসেন ইতিহাস থেকে বলছেন, ‘ব্রিটিশ ভারতের বিহারের কাটিহার থেকে পার্বতীপুর ১৮৮৩ সালে রেল যোগাযোগ স্থাপিত হওয়ায়- এই রেলপথ পূর্ব থেকেই বহুল পরিচিত। ফলে সাতচল্লিশের রায়টে ভারত ত্যাগের জন্য বিহারের মুসলিমরা কাটিহার থেকে ট্রেনে উঠে নিকটবর্তী তৎকালীন সদ্য জন্ম নেওয়া পাকিস্তানের পার্বতীপুর হয়ে সৈয়দপুর ও আশেপাশের জেলায় আশ্রয় নেওয়া শুরু করেন।’

লেখক বলছেন, ‘সাতচল্লিশে, রায়টে আক্রান্ত একটি পরিবার মধ্যরাতের ট্রেনে উঠে পড়ে, সেই পরিবারের বেঁচে থাকা নারী বহু বছর পরে ফিরতে চান তার জন্মভূমিতে। ঘটনাচক্রে এগিয়ে আসে ঢাকার গুলশানে বসবাসকারী এক যুবক। উপন্যাসের কাহিনি নানা দিকে বাঁক নিয়েছে। আধুনিকতার মোড়কে এক খণ্ড সাতচল্লিশের দগদগে ঘা দেখা যায়, যা আমাদের নতুন চিন্তার জায়গা তৈরি করে দেবে।’

মাহতাব হোসেন মনে করেন পৃষ্ঠা উল্টালেই পাঠকরা খুব সহজে কিছু কঠিন বিষয়ে ঢুকে পড়তে পারবেন। মনেই হবে না কঠিন, কেননা লেখায় তিনি সাবলীলতাকে গুরুত্ব দিয়েছেন।

১১২ পৃষ্ঠার ‘সাতচল্লিশের ট্রেন’ উপন্যাসটি পাওয়া যাচ্ছে বইমেলার অনিন্দ্য প্রকাশের ১০ নম্বর প্যাভিলিয়নে। মূল্য পড়বে ২২৫ টাকা। এছাড়াও রকমারি ডটকম, বইফেরী ডটকম সহ সকল অনলাইন প্ল্যাটফরমে উপন্যাসটি পাওয়া যাচ্ছে।

Tags: আধুনিকউপন্যাসদেশভাগব্রিটিশ
Previous Post

চীনকে কলঙ্কিত করতে বেলুনের ঘটনা ব্যবহার করা হচ্ছে: চীন

Next Post

ছুটির দিনে শিশুদের আনাগোনায় মুখরিত বইমেলা

Next Post
শিশুরা বইমেলায় বই পড়ছে, মুখরিত পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটির দিনে শিশুদের আনাগোনায় মুখরিত বইমেলা

রাতের সময় একটি শান্ত রাস্তা, গাছের ছায়ায় ঢাকা, আলো ঝলমলে শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পথের আত্মকথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT