চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমীরের সংগীতায়োজনে গান ভিডিও ‘জয় বঙ্গবন্ধু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 19, আগস্ট 2023
in বিনোদন
A A
বাংলাদেশের সংগীতশিল্পীরা চ্যানেল আই অনলাইনের জন্য পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবসে প্রকাশিত হয়েছে এস কে সমীরের সুর ও সংগীত আয়োজনে প্রকাশিত হয়েছে গান ভিডিও ‘জয় বঙ্গবন্ধু’। রোজ বাবু, এস কে সমীর, রত্না ও আয়েশা মনির কণ্ঠে গান ভিডিওটি ১৫ আগস্ট সমীরের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটির গীতিকার মো. আল আমিন জয় বলেন,‘জ্ঞান হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয় ধারণ করি এবং তার যে নির্মম মৃত্যু বিপথগামী সেনা সদস্যদের নৃশংসতায় হয়েছিল সেটিকে কখনোই ভালোভাবে মেনে নিতে পারিনি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ যে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল তাকেই নৃশংসভাবে খুন করেছিল এই বর্বরেরা। তার প্রতিবাদস্বরূপ আমি চেষ্টা করেছি এই গানটিকে লিখতে।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী রোজবাবু বলেন,‘দীর্ঘদিন যাবত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে চলেছি। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সুন্দর একটি গানের আয়োজন করে আমারই ছোট ভাই স্বনামধন্য সংগীত পরিচালক এস কে সমীর আমাকে জানায় এবং আমার ভয়েস দেওয়ার সম্মতি চায়। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন সবকিছুই আমার খুবই ভাল লাগে। যে কারণে গানটিতে প্রতিষ্ঠিত আরো তিনজন কণ্ঠশিল্পীর সঙ্গে আমিও কণ্ঠ দিতে সম্মতি জানাই ‘

সংগীত পরিচালক এসকে সমীর বলেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ভালো মান সম্মত কোন কাজের সুযোগ পেলে অবশ্যই করবো। তাই যখনই গীতিকার মো. আল আমিন জয়ের কাছ থেকে গানের কথাটি পেয়েছিলাম সেদিন থেকেই গানটি নিয়ে ভাবতে থাকি এবং খুব ভালো কিছু একটা করতে হবে এমন প্রত্যাশায় আস্তে আস্তে এগুতে থাকি।

সমীর জানান, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের কার্যক্রম চলছে আমাদের দেশনেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের মাধ্যমে। যাদের বিচার এখনো চলমান সেই বিচার সমাপ্ত হোক সেই প্রত্যাশায় আমার সৃষ্টি ‘জয় বঙ্গবন্ধু’ শিরোনামের এই গানটি।

Tags: ofbগানগান ভিডিওবঙ্গবন্ধু
Previous Post

ক্ষয়ক্ষতির মুখোমুখি যশোরের চাঁচড়া পোনা বাজারের চাষী ও ব্যবসায়ীরা

Next Post

বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা দুঃখজনক: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়া প্রতিনিধির প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা দুঃখজনক: মির্জা ফখরুল

অভিনেত্রীকে ঐতিহ্যবাহী পোশাকে সুন্দরভাবে সাজানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার সালমান প্রসঙ্গে মুখ খুলবেন কঙ্গনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT