চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 17, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, স্বস্তি ও গর্বের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। দলটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি আগামী সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ (১৭ জুলাই) শুক্রবার লেবার পার্টির বিশেষ সম্মেলনে ৫৬ বছর বয়সী বার্নহ্যামকে নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হবে। এরপর সোমবার তিনি ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নয় বছরের বিরতির পর মাত্র চার সপ্তাহ আগে অনুষ্ঠিত এক উপনির্বাচনে জয়ী হয়ে আবারও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) নির্বাচিত হন বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে গত এক দশকের মধ্যে তিনি যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন।

গ্রেটার ম্যানচেস্টরের টানা তিনবারের মেয়র বার্নহ্যাম ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত। ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি এমপি ছিলেন এবং বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্বও পালন করেন। পরে স্থানীয় সরকারে সক্রিয় হয়ে সাধারণ মানুষের ঘনিষ্ঠ নেতা হিসেবে নতুন পরিচিতি গড়ে তোলেন। লেবার পার্টির নেতৃত্ব পাওয়ার এটি বার্নহ্যামের তৃতীয় প্রচেষ্টা। এর আগে ২০১০ ও ২০১৫ সালে দলীয় নেতৃত্বের নির্বাচনে অংশ নিয়ে যথাক্রমে এড মিলিব্যান্ড ও জেরেমি করবিনের কাছে পরাজিত হয়েছিলেন। এবার তিনি দলের নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

সম্প্রতি সাবেক ফুটবলার গ্যারি লিনেকারের একটি পডকাস্টে বার্নহ্যাম বলেন, “মানুষকে নতুন উদ্দীপনা দিতে হবে। তাদের মধ্যে আরও দৃঢ় আশা জাগাতে হবে এবং এই বিশ্বাস তৈরি করতে হবে যে দেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে।”

লেবার পার্টির অনেক এমপি মনে করছেন, বার্নহ্যাম সাধারণ মানুষের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন। একই সঙ্গে সরকারি সেবা খাতের সংস্কার এবং অর্থনীতিকে গতিশীল করতে আরও পরিবর্তনমুখী পদক্ষেপ নেবেন বলেও তাদের প্রত্যাশা। দলটির নেতারা মনে করছেন, ২০২৯ সালের সাধারণ নির্বাচনে জনমত জরিপে এগিয়ে থাকা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকেকে মোকাবিলায় বার্নহ্যামই সবচেয়ে কার্যকর নেতৃত্ব দিতে পারবেন।

২০২৪ সালের জুলাইয়ে কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি ১৪ বছর পর ক্ষমতায় ফিরে আসে। তবে পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক বিতর্কে তার অবস্থান দুর্বল হতে থাকে। মে মাসের স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে দলের খারাপ ফলাফলের পর তার ওপর চাপ আরও বাড়ে।

গত ১৮ জুন উপনির্বাচনে বার্নহ্যামের বিজয়ের পর লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো হয়। পরে অধিকাংশ লেবার এমপি স্টারমারের প্রতি সমর্থন প্রত্যাহার করলে তিনি ২২ জুন দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই দিন এমপি হিসেবে শপথ নেন বার্নহ্যাম। এরপর থেকেই তাকে দলের পরবর্তী নেতা হিসেবে দেখা হচ্ছিল।

Tags: অ্যান্ডি বার্নহ্যামলেবার পার্টি
Previous Post

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Next Post

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

Next Post
নাট্য ও নৃত্য পরিবেশনা, চারুকলার পরিবেশে সুন্দর প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় 'ঘনঘটা'

নোলানের নতুন সিনেমার দৃশ্য, সৈনিকরা সমুদ্রে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT