চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের আহাজারি ‘আমার বাবাটা না বাঁচলে আমি তো শেষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 15, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নারী মোবাইলে কথা বলছেন, পেছনে ট্রাক ও রাস্তা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর নিউ মার্কেটের আকাশ-বাতাস ব্যবসায়ীদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে। এর মধ্যে আগুন লাগা মার্কেটের সামনের রাস্তায় অঝোরে কাঁদতে দেখা যায় এক মাকে।

শনিবার ১৫ এপ্রিল সকালে তিনি বলছিলেন, আমার ছেলে সাব্বির, ভেতরে আটকা পড়ছে। ফোনের কথা হচ্ছে সাব্বিরের সঙ্গে। কিন্তু মার্কেট থেকে বের হতে পারছে না। দোতলায় দোকান সাব্বিরের।

আহাজারি করতে করতে এই মা বারবার বলছিলেন, ‘আমার বাবা, আমার বাবাটা কই, ওরে বের করে দেন। আমার বাবাটা না বাঁচলে আমি তো শেষ। ’

এরপর ফোনে ছেলের সঙ্গে কথাও বলেন তিনি। আতঙ্কিত মা ফোনে বলেন, ‘বাবা সাব্বির দোকান গেলে ফিরে পাবো, তুই গেলে আর পাবো না, তুই নেমে আয় যেভাবেই হোক। ’

মার্কেট এলাকায় এ মায়ের মতো অনেককে আহাজারি করতে দেখা গেছে। স্বজনরা বলছেন, ঈদের সময় গভীর রাত পর্যন্ত বেচাকেনা করেছে। তাই অনেকে রাতের বেলা মার্কেট থেকে বের হয়নি, ভেতরেই রয়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার ছুটির দিন ও পয়লা বৈশাখ থাকায় ভালো ব্যবসা হয়েছে ব্যবসায়ীদের। প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা ছিল সব দোকান। শেষরাতের দিকে দোকান বন্ধ করে অধিকাংশ ব্যবসায়ী বাসায় ফিরে গেছেন। আর ভোরবেলা পেয়েছেন আগুনের সংবাদ। রাত করে কেউ আর বাসায় টাকা নিয়ে যাননি। বেশিরভাগ ব্যবসায়ীর ক্যাশে বেশ ভালো টাকা রয়ে গিয়েছিল।

প্রত্যক্ষদর্শী ইমন বলেন, ভেতরে অনেক আগুন, মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে যাবে। নিচতলায় এবং প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির কাছাকাছি থাকা দোকানগুলোর মালামাল শুধু বের করা সুযোগ পাইছি। বাকি দোকানের মালামাল বের করার সুযোগ হচ্ছে না।

লিটন নামে আরেকজন দোকানদার জানান, ব্যবসায়ীদের উপরে খড়গ নেমেছে। আমরা কী করবো? কোথায় যাবো? কিভাবে ব্যবসা করবো? কিভাবে পেট চলবে আমাদের? আগুনে তো সব শেষ।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  সঙ্গে যুক্ত হয়ে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বিজিবি ও পুলিশ। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা।

Tags: নিউমার্কেট আগুন
Previous Post

শর্ত পূরণে বাংলাদেশের পারফরম্যান্সে খুশি আইএমএফ

Next Post

জাপানের প্রধানমন্ত্রীর উপর বোমা হামলা

Next Post
জনপ্রিয় ব্যক্তি আহত, পুলিশ ও জনতা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের প্রধানমন্ত্রীর উপর বোমা হামলা

জনি ডেপের ছবি, কান চলচ্চিত্র উৎসব, সেলিব্রিটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি ডেপের ছবি দিয়েই শুরু হচ্ছে কান উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT