চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন বাজি রেখে মানবিক কাজে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 15, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পুলিশ সদস্যরা মানবিক কাজে জীবন বাজি রেখে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে অগ্নিনির্বাপণ, আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কাজে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করছেন।

আইজিপির নির্দেশে পুলিশ অফিসার্স ও ফোর্স সবাই মিলে একযোগে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম ও  জনসংযোগ) মনজুর রহমান জানান, শনিবার ১৫ এপ্রিল ভোরে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসের কাজে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সেজন্য দায়িত্ব পালন করছেন।

পুলিশ সদস্যরা নিজ দায়িত্বের পাশাপাশি মানবিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজ কাঁধে বহন করে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে পুলিশের ওয়াটার ক্যানন।

এছাড়াও, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশেপাশের এলাকার যানজট নিয়ন্ত্রণ এবং যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ প্রচণ্ড তাপদহ উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খ. মহিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন ও তদারকি করতে এসে সাংবাদিকদের বলেন, আজ ডিএমপির রমনা বিভাগ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। নিজ কাঁধে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল মার্কেট থেকে বের করে দিচ্ছে পুলিশ সদস্যরা।

পুলিশ সদস্যদের পাশাপাশি একই কাজ করতে দেখা যায়, র‌্যাব, বিজিবি, আনসার, নৌ ও সেনাবাহিনীর সদস্যদেরও।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আমাদের মার্কেটগুলো যেভাবে তৈরি করা, যার বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ফায়ার সার্ভিস অনেকগুলো মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। পুলিশের পক্ষ থেকে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হবে।

অন্যদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ দমকলকর্মীসহ মোট ৩১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হন বলে জানা যায়।

শনিবার ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও দুপুর এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি।

আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।

Tags: উদ্ধার অভিযাননিউ মার্কেট আগুনবাংলাদেশ পুলিশ
Previous Post

মেয়র পদে ৫ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

Next Post

নয় বছর পর শাকিবের জন্য জাহিদের নতুন গান

Next Post
শাকিব ও জাহিদ একসঙ্গে, নতুন গানের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নয় বছর পর শাকিবের জন্য জাহিদের নতুন গান

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে একাদশে রেখে বোলিংয়ে দিল্লি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT