চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 06, জুন 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
স্বর্ণের বারসমূহ, সোনার দাম বৃদ্ধির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটেছে। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার ৬ জুনথেকে নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজুস ঘোষিত তালিকা অনুযায়ী, ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে—

  • ২২ ক্যারেট: ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা
  • ২১ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা

সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস ২১ মে। সেসময় ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। অর্থাৎ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা বেড়েছে।

অন্যান্য গ্রেডের স্বর্ণেও একই ধারায় মূল্যবৃদ্ধি হয়েছে। ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ২৯৭ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ৯৭১ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণে দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়া এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। তাছাড়া ঈদকে কেন্দ্র করে স্বর্ণালঙ্কারের চাহিদা বাড়ায় বাজারে চাপ তৈরি হয়েছে।

Tags: স্বর্ণের দাম
Previous Post

দর্শকের হৃদয়ে তাণ্ডব করবে ‘তাণ্ডব’

Next Post

শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা

মিনা মসজিদে হাজিরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ঈদুল আজহা, হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মিনায় ফিরছেন হাজিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT