চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতের নতুন ছবি ‘মানুষ’, পরিচালক বাংলাদেশের সঞ্জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 30, নভেম্বর 2022
in বিনোদন
A A
দুই ব্যক্তি হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ তার জন্মদিন উপলক্ষে নতুন ছবির ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, তার প্রযোজিত ও অভিনীত আসন্ন ছবির নাম ‘মানুষ’।

চমকপ্রদ খবর হচ্ছে, এই ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। যিনি গত চার বছরে বেশকিছু নাটক ও ওটিটি কনটেন্ট বানিয়ে সুনাম অর্জন করেন।

তার প্রশংসিত কাজগুলোর মধ্যে ‘ট্রল’, ‘গেইম ওভার’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিক্স’, ‘দাগ’ অন্যতম।

ছোটপর্দায় কাজ করলেও সমদ্দার সবসময়ই চাইতেন সিনেমা নির্মাণের। কদিন আগেও চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেছিলেন, আমি বড় পর্দাতেই নিয়মিত হতে চাই। একবার বড় পর্দায় কাজ শুরু করলে আর পিছনে ফিরতে চাই না। সিনেমা নির্মাণকে জীবনের আশ্রয়স্থল করতে চাই।

বুধবার সন্ধ্যায় জিতের ফ্যান পেজ থেকে ঘোষণা আসার পর কলকাতা থেকে পরিচালক সঞ্জয় সমদ্দার চ্যানেল আই অনলাইনকে বলেন, জিৎ দাদা নিজেই এই ছবি প্রযোজনা করবেন। আগামী বছর ঈদুল আযহায় মুক্তি টার্গেট করে ‘মানুষ’ তৈরি হবে। ডিসেম্বরেই শুটিংয়ে নামার প্ল্যান আছে।

‘মানুষ’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। বাংলাদেশেও মুক্তি পাবে সেটি চূড়ান্ত করেননি সঞ্জয়। বলেন, একবছর আগে ঢাকা থেকে কলকাতায় এসে একটি ইভেন্টে তার (জিৎ) সঙ্গে পরিচয় হয়। জানাই, আপনাকে একটি গল্প শোনাতে চাই। তিনি আমাকে পরে সময় দেন। সবকিছু শুনে পছন্দ করেন। গল্প, চিত্রনাট্য এবং প্ল্যান শুনে বেশী ইমপ্রেসড হয়েছিলেন। আমাকে কলকাতায় ডাকেন। পরে নিজে প্রযোজক হয়েছেন।

সঞ্জয় সমদ্দার বলেন, পশ্চিমবঙ্গে জিৎ দাদা সুপারস্টার। বাংলাদেশ থেকে এসে তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে লাকি ফিল করছি। পরিচালক হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করার বড় দায়িত্ব এটি। আমার কাজটি দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। কলকাতায় এই কাজটি শেষ করে মার্চ এপ্রিলে বাংলাদেশে নতুন ছবি শুরু করবো।

‘মানুষ’ ছবির নায়িকা কে হবেন সেটি এখনও ঠিক হয়নি বলে জানান সঞ্জয়। তিনি বলেন, নায়িকা লক হয়নি। ওটা পরে ঘোষণা আসবে। ফেইথ, ফাইট এবং রিয়েলিটি এই তিনটি বিষয়ই উঠে আসবে ‘মানুষ’ ছবিতে। যেহেতু আমার প্রথম ছবি এটি, একে ঘিরে দীর্ঘদিনের স্বপ্ন লালন করছি।

Tags: অভিনয়কলকাতাজিৎঢাকামানুষলিড বিনোদনসঞ্জয় সমদ্দারসিনেমা
Previous Post

বিশ্বকাপের মাঝে সৌদি ক্লাবের সঙ্গে রোনালদোর চুক্তির আলাপ

Next Post

মালাইকার মা হওয়ার খবরে যা বললেন অর্জুন

Next Post
দুটি মানুষ একটি স্টুডিও সেটে ছবি তুলছেন, আলো ঝলমলে পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালাইকার মা হওয়ার খবরে যা বললেন অর্জুন

নিশো, তমা ও রাফী ছবি, বাংলাদেশি তারকারা, বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে স্বপ্নে একজোট নিশো-তমা-রাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT