চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকে নতুন জুটি তাসনিয়া ফারিণ ও শাশ্বত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in বিনোদন
A A
নাটকের জন্য তাসনিয়া ফারিণ ও শাশ্বত এর ছবি, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তাসনিয়া ফারিণ ও শাশ্বত দত্ত। নতুন খবর, প্রথমবারের মতো তারা একসঙ্গে নাটকে জুটি বাঁধলেন। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ‘নীতুর জন্য’ নাটকে তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে।

এ নাটকে চরিত্রের প্রয়োজনে শ্যামল বরণ মেকআপ নিয়েছেন তাসনিয়া ফারিণ। এতে তিনি নীতু চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে থাকা সহশিল্পী শাশ্বত গেল ফেব্রুয়ারিতে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’তে অভিনয় করে নজর কেড়েছিলেন।

বুধবার (৫ এপ্রিল) থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে। নির্মাতা সূত্রে জানা যায়, আসন্ন ঈদে চ্যানেল আইতে নাটকটির প্রচার হবে।

নির্মাতা রাজ বলেন, ‘নীতু মেয়েটির গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলবো, ফারিণকে নতুনভাবে দেখা যাবে। আর শাশ্বতকে আমার সম্ভাবনাময় মনে হয়েছে।’

শাশ্বত দত্ত বলেন, খুব গোছানোভাবে শুটিং হচ্ছে। নাটকের শুটিংয়ে সাধারণ তাড়াহুড়ো থাকে। কিন্তু রাজ ভাই ও তার টিম খুব যত্ন নিয়ে সময় নিয়ে শুটিং করছেন। এই অভিজ্ঞতা আমার এবারই প্রথম। সহশিল্পী ও এই ইউনিটের সঙ্গে শুটিং করে আমি কমফোর্ট পাচ্ছি।

‘নিতুর জন্য’ লিখেছেন আসাদ জামান। আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী ও ফখরুল বাশার। চিত্রগ্রহণ করছেন রাজু রাজ। আবহ সংগীত করবেন এপি শুভ।

Tags: ক্লোজআপতাসনিয়াতাসনিয়া ফারিণনাটকফারিণমেকআপলিড বিনোদনসিনেমা
Previous Post

মহামারীর পর প্রথমবার বসবে সাংহাই চলচ্চিত্র উৎসবের আসর

Next Post

যে কারণে বিসিবির ৫০ লাখ টাকা এখনও পায়নি সাফজয়ী মেয়েরা

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বিসিবির ৫০ লাখ টাকা এখনও পায়নি সাফজয়ী মেয়েরা

উয়েফার প্রেসিডেন্ট সেফেরিনের ছবি, ফুটবল সংস্থার অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তৃতীয়বার উয়েফার প্রেসিডেন্ট সেফেরিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT