চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে রাত ৯টার মধ্যে দোকান ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 29, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট গভীরতর হওয়ায় মিশরে দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া এই সাময়িক পদক্ষেপ গুলো আগামী এক মাস কার্যকর থাকবে।

রোববার ২৯ মার্চ তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, শনিবার থেকে প্রতিদিন রাত ৯টার মধ্যে সব খুচরা দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফে বন্ধ করতে হবে। ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের চাপ মোকাবিলায় এটি ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সড়কের আলোকসজ্জা ও বিজ্ঞাপনের আলো কমানো, এবং এপ্রিল মাসে সপ্তাহে একদিন অনেক কর্মীর জন্য বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যায় সরেজমিনে দেখা যায় কায়রোর শহরের অলিগলির দোকানপাট, রেস্টুরেন্ট ও ক্যাফেগুলো রাত ৯টা আগেই বন্ধ হয়ে গেছে। তবে পর্যটন খাতকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। সরকার জানিয়েছে, হোটেল ও পর্যটন কেন্দ্রগুলো এই নিয়মের আওতামুক্ত থাকবে, কারণ দেশের অর্থনীতিতে পর্যটনের অবদান প্রায় ১০ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে মিশর সরকার ইতোমধ্যে জ্বালানির দাম ও গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে। পাশাপাশি বড় আকারের জ্বালানি নির্ভর সরকারি প্রকল্প ধীরগতিতে চালানো এবং সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ প্রায় এক-তৃতীয়াংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ড. মোস্তাফা মাদবুলি বলেছেন, বর্তমান সময়ে জ্বালানি ব্যবহারে সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু সরকারের একার দায়িত্ব নয়, বরং সরকার ও নাগরিকদের যৌথ দায়িত্ব।

তিনি আরও বলেন, যদি যুদ্ধ কয়েক মাস ধরে চলতে থাকে, তাহলে আমাদের সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে এবং যেন এটি মিশরের অর্থনীতির গতিশীলতায় প্রভাব না ফেলে তা নিশ্চিত করতে হবে। কারণ সরকার চায়, যুদ্ধের আগে যেভাবে অর্থনীতি বৃদ্ধি পাচ্ছিল, সেই ধারাবাহিকতা বজায় থাকুক।

Tags: ইরান যুদ্ধ ২০২৬
Previous Post

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি: ডেপুটি স্পিকার

Next Post

সংসদ অধিবেশনে বিসিবি প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Next Post

সংসদ অধিবেশনে বিসিবি প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

আলোচনার আড়ালে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT