চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি ছাত্র ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in শিক্ষা
A A
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এসো নষ্ট স্রোতের বিপরীতে সুন্দরের সহযাত্রী হই’ এই স্লোগানকে ধারণ করে কর্মীসভার মধ্য দিয়ে আলিফ মাহমুদকে আহ্বায়ক এবং হাসিব জামান, রায়হান শরীফ ও ইসহাক সরকারকেকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে৷

রোববার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটির অন্যন্য সদস্যরা হলেন: সাইফুল ইসলাম, আকাশ আহমেদ, ইমন, কাউসার আহমেদ, তানজিম আহমেদ, ফাতেমাতুজ জোহরা, সাব্বির হোসেন। দু’টি পদ কো অপ্ট রাখা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক চরিত্র তা আজ ভূলুন্ঠিত। দখলদারিত্বসহ নানান অপকর্ম শিক্ষাঙ্গণের পরিবেশকে কলুষিত করছে। ছাত্র সংসদ নির্বাচন না হওয়াতে সরকারদলীয় ছাত্র সংগঠনের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। এছাড়া হলে আবাসন সংকট, ডাইনিং-এর খাবারের মানহীনতা, উইকেন্ড কোর্স চালু, নিয়োগে স্বজনপ্রীতি, উন্নয়নের নামে গাছ উজাড় করাসহ অন্যান্য সমস্যা থেকে উত্তরণের পথ আমাদের ছাত্র সমাজকেই বের করতে হবে। এর জন্য চাই সুস্থধারার ছাত্র আন্দোলন। সেজন্য আমাদের সবাইকে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনকে জোরদার করতে হবে।

নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হক মুক্ত, কোষাধ্যক্ষ সালমান রাহাত এবং সদস্য এ্যানি সেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক নুরুল আলম, জাবি সাংবাদিক সমিতির সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইমরান হিমু এবং প্রেস ক্লাবের সভাপতি শিহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক হাসিব সোহেল, ছাত্রফ্রন্ট নেত্রী সোহাগী সামিয়াসহ অন্যন্য নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
Previous Post

ওটিটিতেও মুগ্ধ করলেন মাহফুজ

Next Post

যারা পেলেন চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার

Next Post
চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা পেলেন চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-মিরাজ ‘১০-এ-১০’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT