চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 08, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Modern Eastern Station with train on elevated track at sunset. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সৌদি আরবে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করেও সম্পত্তির মালিকানা পেতে আগ্রহী বিদেশি কোম্পানিগুলোর জন্য নতুন শর্ত ও প্রক্রিয়া নির্ধারণ করেছে দেশটির বিনিয়োগ মন্ত্রণালয়। এসব নির্দেশনা নতুন ইনভেস্টর গাইড ২০২৬-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘সৌদি গেজেটে’র এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে সম্পত্তি মালিকানার আবেদন করতে হলে বিদেশি কোম্পানিগুলোকে নিজ দেশের বাণিজ্যিক নিবন্ধন (কমার্শিয়াল রেজিস্ট্রেশন) সনদ জমা দিতে হবে। সনদটি অনুমোদিত অনুবাদ প্রতিষ্ঠানের মাধ্যমে অনূদিত এবং সৌদি দূতাবাস কর্তৃক সত্যায়িত হতে হবে।

এ ছাড়া কোম্পানির গঠনতন্ত্র (আর্টিকেলস অব ইনকরপোরেশন) একইভাবে অনুবাদ ও সত্যায়ন করে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

আবেদনকারী প্রতিষ্ঠানকে কোম্পানির প্রতিনিধি নিয়োগসংক্রান্ত অনুমোদনপত্রও জমা দিতে হবে, যা অনুবাদ ও সৌদি দূতাবাস কর্তৃক সত্যায়িত হতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে একজন ব্যক্তিকে অনুমোদিত প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে এবং এ জন্য প্রত্যয়নকৃত পাওয়ার অব অ্যাটর্নি থাকতে হবে।

যেসব কোম্পানির কাছে সৌদি আরবের স্বীকৃত কোনো পরিচয়পত্র নেই, তাদের বিদেশে অবস্থিত সৌদি কূটনৈতিক মিশনের মাধ্যমে ডিজিটাল পরিচয় (ডিজিটাল আইডেন্টিটি) সংগ্রহ করতে হবে।

বার্ষিক নিবন্ধন হালনাগাদের ক্ষেত্রে কোম্পানির মালিকানা কাঠামো বা ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন না থাকার শর্তও আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সেবাটি তাৎক্ষণিকভাবে তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

ইনভেস্টর গাইড ২০২৬-এ প্রথমবারের মতো ‘সম্পত্তি মালিকানার উদ্দেশ্যে অ-সৌদি কোম্পানির নিবন্ধন’ শীর্ষক একটি পৃথক অধ্যায় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিদেশি রিয়েল এস্টেট বিনিয়োগের নিয়ম-কানুন আরও সুসংগঠিত করা এবং নতুন বিনিয়োগ আইনের সঙ্গে সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন অধ্যায়ে বিদেশি কোম্পানির সম্পত্তি অধিগ্রহণের নিবন্ধন প্রক্রিয়া, অনুমোদিত প্রতিনিধি নিয়োগ, সম্পত্তি ব্যবস্থাপনা ও হস্তান্তর-সংক্রান্ত দায়িত্ব, ব্যাংক হিসাব খোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোম্পানি ও প্রতিনিধির তথ্য হালনাগাদের নিয়মাবলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বিনিয়োগ মন্ত্রণালয়ের মতে, ২০২৬ সংস্করণের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন এটি। কারণ এর আগে বিদেশি কোম্পানির সম্পত্তি মালিকানার বিষয়টি এত বিস্তৃত ও স্বতন্ত্রভাবে নির্দেশিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

Previous Post

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

Next Post

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর ডেঙ্গু চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT