চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 12, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তামিলনাড়ু সরকারের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু-এর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় রাজ্যজুড়ে মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাজ্যের সরকারি বিপণন সংস্থা তামিলনাড়ু রাজ্য বিপণন কর্পোরেশন (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের এটাই প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত।

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) বড় জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৩৪ আসনের মধ্যে দলটি ১০৮টি আসনে জয়ী হয়। পরে কংগ্রেস, দুটি বামপন্থী দল এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থনে সরকার গঠন সম্ভব হয়।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় রাজ্যের উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে টিএএসএমএসি রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত বলে জানিয়েছে সরকার।

যদিও টিএএসএমএসি থেকে রাজ্য সরকার বিপুল রাজস্ব আয় করে থাকে, তারপরও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরেই এসব দোকান সীমিত করার দাবি ছিল। ২০২৫ সালে শুধু মদ বিক্রি থেকেই রাজ্যের আয় হয়েছিল ৪৮ হাজার কোটি রুপির বেশি।

নির্বাচনের আগে বিজয় মাদকাসক্তিমুক্ত তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সিদ্ধান্তকে সেই প্রতিশ্রুতির প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

গত বছরের এপ্রিলে নির্বাচনের আগে টিএএসএমএসি নিয়ে তদন্ত শুরু করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থপাচারের অভিযোগে সংস্থাটির বিভিন্ন কার্যালয়ে অভিযান চালানো হয়।

তখন রাজ্যে ক্ষমতায় ছিল দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগম (ডিএমকে) সরকার। ইডির অভিযানের বিরুদ্ধে আপত্তি তুলে বিষয়টি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

গত বছরের মে মাসে আদালত কেন্দ্রীয় সংস্থার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে। তৎকালীন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানতে চায়, ফেডারেল কাঠামোর কী হবে? রাজ্য সরকারের তদন্তের অধিকার কি কেড়ে নেওয়া হচ্ছে না?

চলতি বছরের মার্চে ইডি দাবি করে, টিএএসএমএসি পরিচালনায় একাধিক অনিয়মের প্রমাণ পেয়েছে তারা।

সংস্থাটির দাবি, প্রায় এক হাজার কোটি রুপির অঘোষিত অর্থের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি করপোরেট পোস্টিং, পরিবহন ও বার লাইসেন্স টেন্ডার এবং কিছু নির্দিষ্ট ডিস্টিলারিকে সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে।

ইডির ভাষ্য অনুযায়ী, টিএএসএমএসি কর্মকর্তাদের সম্পৃক্ততায় প্রতিটি বোতলে অতিরিক্ত ১০ থেকে ৩০ রুপি পর্যন্ত বাড়তি মূল্য নেওয়ার প্রমাণও মিলেছে।

পরে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ১০টি স্থাপনায় অভিযান চালিয়ে টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতির ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করে ইডি।

তবে তৎকালীন আবগারি মন্ত্রী এস মুথুসামি এসব অভিযোগ অস্বীকার করে ইডির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগ আনেন।

Tags: তামিলনাড়ুভারত
Previous Post

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

Next Post

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT