চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোজম্যানকে নিয়েই পর্দায় এলো নতুন ‘ব্ল্যাক প্যান্থার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 11, নভেম্বর 2022
in বিনোদন
A A
ব্ল্যাক প্যান্থার সিনেমার তিন প্রধান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’ মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। দারুণ জনপ্রিয়তা পাওয়া এ ছবির সিক্যুয়াল দর্শকদের কাছে প্রত্যাশিতই ছিলো। নির্মাতা প্রতিষ্ঠানও সেভাবে পরিকল্পনা করেছিলেন। তবে বাধ সাধে মহামারী কোভিড-১৯। প্রাথমিক ধাক্কা কাটিয়ে কাজ শুরুর পর আসে আরও বড় ধাক্কা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করা চ্যাডউইক বোজম্যানের অকাল মৃত্যু সবাইকে থমকে দেয়। অনেকটা অনিশ্চয়তার মুখে পড়ে যায় ছবিটি।

যদিও হাল ছাড়েননি নির্মাতা। যেখানে আটকে গিয়েছিলো সেখান থেকেই শুরু করেন। সমস্ত শঙ্কা কাটিয়ে অবশেষে দর্শকদের সামনে এলো ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’। ১১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেলো বহুল আলোচিত এ ছবি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেল ছবিটি।

নতুন সিক্যুয়ালে টি’চালার চরিত্র নিয়ে যেমন কৌতুহল ছিলো তেমনি গুঞ্জনও হয়েছে অনেক। সবকিছু বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতেও বেশ বেগ পেতে হয় প্রযোজক কেভিন ফিজ ও পরিচালক রায়ান কুগলারকে। ফিজ নিজেই মুখ খোলেন এ ব্যাপারে।

টি’চালা চরিত্রের জন্য নতুন কাউকে নিচ্ছেন না তারা। তার মতে, ‘এত তাড়াহুড়ো করে নতুন কাউকে আনতে চাচ্ছি না। স্ট্যান লি সব সময় মার্ভেলকে একটা দুনিয়া মনে করতেন। আলাপ হতো চরিত্র এবং গল্পগুলোর বিস্ময়কর সৌন্দর্য ও চমৎকারিত্ব নিয়ে। মার্ভেলে আমাদের প্রাত্যহিক জীবনের নানা উপাদান বিদ্যমান। পৃথিবী এখনো চ্যাডউইককে মিস করছে, নতুন গল্পে রায়ান সেটা ফুটিয়ে তুলেছেন। চ্যাডউইকের অনুপস্থিতি পরবর্তী কাজগুলোয় কীভাবে প্রভাব ফেলবে, সে ব্যাপারেও আলোচনা হয়েছে তার সঙ্গে। কথা হয়েছে ওয়াকান্ডা ও ব্ল্যাক প্যান্থার বিষয়ক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও।’

ছবিটি নিয়ে কুগলারের পরিকল্পনায় আবেগে আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী লুপিতা নিয়ং। তিনি বলেন, রায়ান আমাকে যা শুনিয়েছে তা যেমন সত্য, তেমন সুন্দর। আমার চোখ পানিতে ভরে গিয়েছিল শুনে। এদিকে কুগলার নিজেও এ অসম্ভবকে সঙ্গে নিয়ে এগোতে চান। তার ভাষায়, ‘ব্ল্যাক প্যান্থার সিনেমায় অভিনেতাদের দলটা আমাদের জন্য ছিল একটা ব্যান্ডের মতো। চ্যাডউইক সেখানে প্রধান কণ্ঠশিল্পী। ফলে চ্যাডউইককে ছাড়া ব্যান্ডটা গাইতে পারে এমন একটা গান খোঁজার মতো অবস্থা আমার।’

ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে দেখা যাবে লেটিটিয়া রাইট, ডানাই গুরিরা, এঞ্জেলা বাসেত ও উইনস্টন ডিউককে।

Tags: অভিনয়ব্ল্যাক প্যান্থারলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সে
Previous Post

এবার ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় কামারের ‘অন্যদিন…’

Next Post

যুবলীগের মহাসমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর মহাসমাবেশ উদ্বোধন, যুবলীগের সমাবেশে হাজারো নেতা-কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের মহাসমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিশ্ব নেতারা জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সম্মেলনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পরিবেশবাদীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT