চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেনিনের ভাঙা মূর্তির সামনে কে এই দুই তরুণ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 25, নভেম্বর 2024
in অন্যান্য, বিনোদন
A A
দুটি তরুণ লেনিনের ভাঙা মূর্তির সামনে দাঁড়িয়ে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কসবাদী রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ ভ্লাদিমির লেনিন। অক্টোবর বিপ্লবের বলশেভিকদের প্রধান নেতা ছিলেন তিনি। ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক। তাকে ও তার কর্ম নিয়ে বহু দেশে নির্মিত হয়েছে সিনেমা!

এবার বাংলা ভাষায় নির্মিত হচ্ছে এমন এক সিনেমা, যেখানে প্রসঙ্গ হচ্ছেন লেনিন! এরইমধ্যে প্রকাশিত হয়েছে একটি পোস্টার। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গির মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জী!

পশ্চিমবঙ্গের নাট্যজন, নির্মাতা, অভিনয়শিল্পী ব্রাত্য বসুর ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটক অবলম্বনেই নির্মিত হচ্ছে সিনেমাটি! প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের উদ্যোগে নির্মিতব্য এই নাটকের স্বস্ত্ব ২০২৩ সালেই কিনতে মরিয়া হয়ে উঠেছিলেন সৃজিত। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

পলিটিক‌্যাল ফ‌্যান্টাসি ঘরানার এই বহুল প্রশংসিত নাটক বড় পর্দাতেও আসবে একই নামে। কোনওরকম পরিবর্তনের পথে হাঁটেননি সৃজিত। নাটক থেকে ছবি তৈরির ট্রেন্ড বর্তমানে টলিপাড়ায় নতুন নয়। এর আগে শেক্সপিয়ারের নাটককে রুপোলি পর্দায় তুলে ধরেছেন সৃজিত, এবার পালা ব্রাত্য বসুর নাটকের।

সোমবার ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনল প্রযোজনা সংস্থা। পোস্টারে দেখা মিলল ভাঙা লেনিনের মূর্তি, তার সামনে বসে রয়েছেন সৃজিতের দুই নায়ক। তাদের মুখ অবশ্য প্রকাশ্যে আনেননি নির্মাতারা। পোস্টারে রয়েছে বামেদের প্রতীক, কাস্তে-হাতুড়ি-তারাও।

টলিপাড়ায় জল্পনা সৃজিতের এই ছবিতে লিড রোলে অভিনয় করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়, তাও আবার বাবা ছেলের ভূমিকায়! মঞ্চে উইঙ্কল টুইঙ্কল-এ ‘সব‌্যসাচী’র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবশঙ্কর হালদারকে, চর্চা এবার সেই জুতোয় পা গলাচ্ছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে সব্যসাচী ছেলে ‘ইন্দ্র’র চরিত্রে সিনেমায় থাকবেন পরমব্রত চট্টোপাধ‌্যায়। যে ভূমিকায় মঞ্চে দেখা মিলেছে রজতাভ দত্তর। ব্রাত্য বসুর এই নাটক রঙ্গমঞ্চে তুলে ধরেছেন দেবেশ চট্টোপাধ্যায়, সেই গুরু দায়িত্ব এবার সৃজিতের কাঁধে।

এই পলিটিক্যাল ঘরনার নাটকের নায়ক সব্যসাচী বিপ্লবী রাজনৈতিক কর্মী। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে তার নাম। পুলিশের হাত থেকে বাঁচতে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। ফিরে আসে বছর কুড়ি পর। নতুন পৃথিবীর মুখোমুখি হয় সে। ফিরে এসে সে দেখে তার ছেলে ইন্দ্র বিপরীত আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলের সমর্থক। বাবা-ছেলের রাজনৈতিক মতাদর্শের টক্কর ঘিরেই এই নাটক। সিনেমাতে নতুন কী দেখা যাবে, তা সময়েই বলে দেবে!

Tags: অভিনয়লিড বিনোদনলেনিনসিনেমাসৃজিত
Previous Post

বিএনপি সরকার গঠন করলে তা হবে কৃষকবান্ধব সরকার: ফরহাদ হোসেন আজাদ

Next Post

২৮ নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন

Next Post
সেন্টমার্টিনের সৈকত ও সমুদ্রের দৃশ্য, শান্ত ও সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন

পানি সম্পদ উপদেষ্টার জনসাধারণের সামনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী করতে পানি সম্পদ উপদেষ্টার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT