দেশের ৮টি জেলা বন্যা উপদ্রুত হলেও ক্রমেই নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ১৩টি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। গোমতী নদীর পানি আরো বেড়ে আগামী ৪৮ ঘন্টায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।









