চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যুগ পর আসছে ‘চন্দ্রবিন্দু’র নতুন অ্যালবাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 24, জুলাই 2024
in বিনোদন
A A
চন্দ্রবিন্দু ব্যান্ডের সদস্যরা নতুন অ্যালবাম উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ব্যান্ডে অন্যতম আলোচিত নাম ‘চন্দ্রবিন্দু’। পশ্চিমবঙ্গের এই ব্যান্ডটির গান বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়। শ্রোতাদের জন্য সুখবর হচ্ছে, এক যুগ পর অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য ও উপলরা ফিরছেন নিজেদের দশম অ্যালবাম নিয়ে।

খুব শিগগির নিজেদের দশম অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন করবেন ‘চন্দ্রবিন্দু’ সদস্যরা। অনিন্দ্য-উপল-চন্দ্রিল ছাড়াও রেকর্ডিং-এ থাকবেন ব্যান্ডের গিটারিস্ট সুরজিৎ মুখোপাধ্যায়, বেস গিটারিস্ট অরূপ পোদ্দার, ড্রামার রাজশেখর কুণ্ডু, কি-বোর্ড প্লেয়ার শিবব্রত বিশ্বাস এবং পারকুশনিস্ট সৌরভ চট্টোপাধ্যায়।

প্রায় এক যুগ পর নতুন অ্যালবাম প্রকাশ নিয়ে উপল জানিয়েছেন, আমাদের শেষ অ্যালবাম রিলিজের পর অনেকটা সময় পার করে ফেলেছি। আমরা মাঝে অনেক গান বানিয়েছি, কিন্তু নয়-এর পর আর অ্যালবাম তৈরি করা হয়ে ওঠেনি। আমাদের অনুরাগীরা লম্বা সময় ধরেই চাইছেন আমরা একটা অ্যালবাম নিয়ে আসি। সম্প্রতি আমি, অনিন্দ্য আর চন্দ্রিল ভাবলাম এবার একটা অ্যালবাম রেকর্ড করা যাক।

আসছে সেপ্টেম্বরে শ্রোতাদর্শকরা অ্যালবামটির নাগাল পাবেন। জানা যায়, বছর পাঁচেক আগেই দশম অ্যালবামের প্রস্তুতি শুরু করেছিল চন্দ্রবিন্দু, কিন্তু কাজ মাঝপথে থমকে যায়। নতুন উদ্যমে ফিরতে তৈরি তারা।

ভিনদেশী তারা কিংবা বন্ধু তোমায় এ গান শোনাব বিকেলবেলাযর মতো গানগুলো বাংলাদেশি শ্রোতাদের কাছেও ভীষণ জনপ্রিয়। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। তবে দ্বিতীয় অ্যালবাম ‘গাধা’য় ভর করে জনপ্রিয়তা পান উপলরা। তাদের অষ্টম অ্যালবাম ‘U/A’ দুর্দান্ত সাড়া ফেললেও নবম অ্যালবাম শ্রোতাদের মনে দাগ কাটেনি। ১২ বছর পর সেই কালো দাগ মুছে ফেলতে বদ্ধপরিকর অনিন্দ্য-উপলরা।

Tags: অ্যালবামগানচন্দ্রবিন্দুবাংলা ব্যান্ডব্যান্ডলিড বিনোদনসংগীত
Previous Post

জাহানারাকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

মামলা বাতিল চেয়ে ড. ইউনূসের আবেদন হাইকোর্টে খারিজ

Next Post
ড. ইউনূস হাইকোর্টে উপস্থিত, মামলার আবেদন খারিজের পর শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলা বাতিল চেয়ে ড. ইউনূসের আবেদন হাইকোর্টে খারিজ

বাংলাদেশের শহরে মানুষজনের জনসমাগম, কারফিউ শিথিলের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

কারফিউ শিথিল: সারাদেশে ফিরছে কর্মচাঞ্চল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT