চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগেই স্টার সিনেপ্লেক্সে নতুন যে তিন ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 13, জুন 2024
in বিনোদন
A A
বাংলাদেশের শীর্ষ সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর জন্য সিনেমার পোস্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দরজায় কড়া নাড়ছে ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে ১৪ জুন একসঙ্গে তিনটি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। দর্শক মাতানো ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি এসেছে পর্দায়। গত ৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’।

উইল স্মিথ ও মার্টিন লরেন্সের চমৎকার রসায়নের এ ছবি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। কাঙ্খিত এ ছবিটি দেশের দর্শকদের উপহার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এ ছাড়া অন্য সিনেমাগুলো হলো, ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম. নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন নির্মিত সুপারন্যাচারাল হরর ছবি ‘দ্য ওয়াচার্স’ এবং জাপানের জনপ্রিয় অ্যানিমে সিনেমা ‘হাইকু! দ্য ডাম্পস্টার ব্যাটেল’।

ছবিগুলো দেশের দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বহুল আলোচিত অ্যাকশন-কমেডি ছবি ‘ব্যাড বয়েজ’ আলাদা দর্শকশ্রেণী তৈরি করেছে। এর আগে এই সিরিজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। সবগুলো ছবিই দর্শকদের তুমুল সাড়া পেয়েছে এবং বক্স অফিসে সফল হয়েছে। এবার পর্দায় এসেছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’। আগের তিন কিস্তির মতো এখানেও প্রধান চরিত্র তথা ব্যাড বয়েজের ভূমিকায় থাকছেন উইল স্মিথ ও মার্টিন লরেন্স। আরো একবার তাঁদের হাস্যরস আর মারমুখী রসায়ন দেখবে দর্শক। অভিনয়ে আরো আছেন ভেনেসা হুগেনস, আলেকজান্ডার লাডউইগ, এরিক ডেন প্রমুখ। ১০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি প্রযোজনা করেছে কলম্বিয়া পিকচার্স। পরিবেশনায় সনি পিকচার্স।

Tags: অভিনয়ঈদের আনন্দঈদের ছবিউইল স্মিথলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

Next Post

পরিবেশ প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে: পরিবেশমন্ত্রী

Next Post
বাংলাদেশের পরিবেশ উন্নয়নে গ্রীন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে: পরিবেশমন্ত্রী

নিহত এমপি আনোয়ারুলের ছবি, পুলিশি তদন্তের জন্য সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুল হত্যা: আওয়ামী লীগ নেতা মিন্টুর রিমান্ড চায় পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT