চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন নোবেলজয়ীর বিচার করিনি: আদালত

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
6:29 অপরাহ্ন 01, জানুয়ারি 2024
in আদালত
A A
জনসমাগমে বিচারক ও আইনজীবীদের উপস্থিতি, মিডিয়া ক্যামেরা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলার রায় ঘোষণার সময় আদালত বলেছেন, ‘কোন নোবেল বিজয়ীর নয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ মামলার আসামীদের বিচার করা হয়েছে।’

এদিকে সাজার রায়ের পর জামিন নিয়ে বের হয়ে ড. ইউনূস সাংবাদিকদের বলেছেন, ‘যে দোষ করিনি, সেই দোষে শাস্তি পেলাম। এই দুঃখটা মনে রয়ে গেল।’

নতুন বছরের প্রথম দিন সোমবার দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ এই মামলার চার আসামীকে ৬ মাসের কারাদণ্ড ও দুটি ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। মোট ৮৬ পৃষ্ঠার পূর্নাঙ্গ রায় পড়া সময়সাপেক্ষ উল্লেখ করে আদালত রায়ের গুরুত্বপূর্ণ অংশ পাঠ করেন। এসময় আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ অপর আসামীরা উপস্থিত ছিলেন। একপর্যায়ে আদালত তার রায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিলে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আপিলের শর্তে আসামীদের জামিন চান। এরপর আদালত আপিলের শর্তে ড. ইউনূসসহ চার আসামীকে ১ মাসের জামিন দেন।

এদিকে রায় ঘোষণার পর ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজকের রায়কে নজিরবিহীন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, শ্রম আদালতের এ রায় অপূর্ণাঙ্গ। ড. ইউনূস আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করা হবে।’

অন্যদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আদালতে ন্যায় বিচার পেয়েছি। আজকের রায়ে প্রমাণ হয়েছে আইন সবার জন্য সমান। এছাড়া শ্রমিকদের ঠকালে যে শাস্তি পেতে হয় এ রায় তার একটি বার্তা।’

আলোচিত এই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম, তার স্ত্রী রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ব্যারিস্টার সারা হোসেনসহ দেশি বিদেশি অনেকে। আলোচিত এই রায়কে কেন্দ্র করে পুরানা পল্টনের বিজয়নগর স্থাপিত তৃতীয় শ্রম আদালতের নিরাপত্তা জোরদার করা হয়।

ড. মুহাম্মদ ইউনূস - dr Muhammad Yunus

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। যেখানে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এই মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

Tags: আদালতড. ইউনুসড. ইউনূস
Previous Post

নতুন বছর: বড় পর্দা মাতাতে পারে যেসব সিনেমা

Next Post

ভোটের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দিন: শেখ হাসিনা

Next Post
শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন, পাশে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দিন: শেখ হাসিনা

ম্যানচেস্টার সিটি ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জিতেছে, ট্রফি হাতে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম বিরতিতে ম্যানসিটিকে আবুধাবিতে নিতে চান গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT