চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটওয়ার্ক বুস্টার বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ
A A
নেটওয়ার্ক বুস্টার বিক্রির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকা হতে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকা থেকে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. সোহেল (৩২)কে ৬টি নেটওয়ার্ক বুস্টার, ৬টি ইনডোর এন্টেনা, ৬টি আউটডোর এন্টেনাসহ শুক্রবার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩।

লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার আসামী জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছে। বৈধ পণ্যের আড়ালে সে এসব পণ্য দেশে নিয়ে আসছে। এসব নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করলে আশপাশের নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ফোনের নেটওয়ার্ক দুর্বল থাকে বা পাওয়া যায় না। অন্যদিকে যেসব জায়গায় নেটওয়ার্ক দুর্বল সেসব জায়গায় বুস্টারের মাধ্যমে নেটওয়ার্ককে শক্তিশালী করে থাকে।

তিনি জানান, অপরাধী চক্রের সদস্যরা এই সুযোগে উক্ত ব্যবসায়ীর নিকট হতে এই নেটওয়ার্ক বুস্টার ক্রয় করে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এসব অবৈধ ব্যবসায়ী ও অপরাধী চক্রের উপর র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tags: গ্রেপ্তারর‌্যাব-৩
Previous Post

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ১২ দিন পর ফুটবলার আতসুর মরদেহ উদ্ধার

Next Post

নয়া পল্টনে হাঁটবেন আন্দালিব পার্থ

Next Post

নয়া পল্টনে হাঁটবেন আন্দালিব পার্থ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪১. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT