প্রকৃতি-পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালনকারী শকুনের অস্তিত্ব আজ বিপন্নপ্রায়। প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী বলা হয় শকুনকে। কিন্তু মানবসৃষ্টসহ নানা কারণে পাখিটি এখন অতিবিপন্ন। নেত্রকোনায় এমনই বিরল হিমালয়ান প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগে হস্তান্তর করেছেন পরিবেশ কর্মীরা।







