চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দায়মুক্তি’র আনন্দ হচ্ছে ফন বিকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 27, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩৭৪ রানের পাহাড়সম লক্ষ্যে নেমে টাই করে সুপার ওভারে জয় ছিনিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। রোমাঞ্চকর ম্যাচে জয়ের নায়ক লোগান ফন বিক। ম্যাচের শেষদিকে ঝড় তোলার পর সুপার ওভারে ব্যাটে-বলে জ্বলেছেন তিনি। দারুণ সেই জয়ে ‘দায়মুক্তি’র আনন্দ হচ্ছে ডানহাতি মিডিয়াম পেসারের।

তেজা নিদামানুরুর সেঞ্চুরিতে উইন্ডিজের ৩৭৪ ছুঁয়ে ‘টাই’ করে নেদারল্যান্ডস। নির্ধারিত ওভারেই জয় পেতে পারত ডাচবাহিনী, যদি শেষ বলে আলঝারি যোসেফের শিকার না হতেন ফন বিক। পরে ম্যাচ গড়ায় সুপারওভারে। সেখানে ডাচদের নায়ক ফন বিক। অলরাউন্ডিং নৈপুণ্যে জেতান নেদারল্যান্ডসকে।

ম্যাচ শেষে বিক বলেছেন, ‘আমি শেষ বলটি নিয়ে বেশ হতাশ হয়েছিলাম। ধন্যবাদ যে আমি কিছুটা মুক্তি পেয়েছি।’

সুপার ওভারে ক্যারিবীয় বোলার জেসন হোল্ডারের ওভারের প্রতিটি বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন ৩২ বর্ষী বিক। ৩ চার ও ৩ ছক্কায় এক ওভারে ৩০ রান নেন। বল করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান উইন্ডিজ ব্যাটার জনসন চার্লস। সেখান থেকে ম্যাচের লাগাম টেনে শেষ দুই বলে ২ উইকেট শিকার করে জয় নিশ্চিত করেন বিক।

বিকের ভাষ্য, ডেথ ওভারে ডাচদের হয়ে অনেক ম্যাচেই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এবার এমন এক জয়ের মধ্য দিয়ে সেইসব দায় থেকেও নিজেকে করলেন মুক্ত।

‘এমন পরিস্থিতিতে আমি যে পরিমাণ ম্যাচ হেরেছি, এই ম্যাচের মধ্যে দিয়ে নিজের দায় মুক্ত হয়েছি। আমি কেবল আমার দক্ষতাকে সমর্থন করেছি। যদি এখানেও আমি মিস করতাম, তাহলে কষ্ট পেতাম। ভেবেছিলাম নিজেকে একটি সুযোগ দিতে চাই।’

গ্রুপপর্বের এমন জয়ে দারুণ উচ্ছ্বাসিত ডাচ বোলার। বিশ্বকাপের টিকিট পেতে ক্যারিবীয়দের বিপক্ষে এমন জয়ের গুরুত্ব প্রকাশ করে জানান, এই বছরের শেষদিকে ভারতে হতে চলা বিশ্বকাপের দিকে আরও একধাপ এগিয়েছে তার দল।

‘আমরা যে সংস্কৃতি গড়ে তুলেছি এবং গত ১৮-১৯ মাস ধরে আমরা যে শিক্ষা নিয়েছি তা ব্যাপক। এখন আমাদের ভারত বিশ্বকাপে খেলার সুযোগ আছে। এটি সত্যিই বিশাল।’

নেদারল্যান্ডস হয়ে এপর্যন্ত ২১ ওয়ানডেতে ২৮টি উইকেট নিয়েছেন ফন বিক। টি-টুয়েন্টিতে ২৩ ম্যাচে পেয়েছেন ২১ উইকেট। ওয়ানডেতে ব্যাট হাতে ২১ ম্যাচে ৩১০ রান করেছেন এ ডানহাতি।

ডাচদের কাছে হারায় অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স নিশ্চিতে সমস্যা হয়নি উইন্ডিজের। গ্রুপ ‘এ’ থেকে আগেই বাদ পড়েছে নেপাল ও যুক্তরাষ্ট্র। তাতে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে সুপার সিক্সের টিকিট কাটে উইন্ডিজ। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নেদারল্যান্ডস, আর চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রেখেছে জিম্বাবুয়ে।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়েস্ট ইন্ডিজজিম্বাবুয়েনিদামানুরুনেদারল্যান্ডসপুরানফন বিকলিড স্পোর্টস
Previous Post

কারচুপি করতে আসলেই বন্ধ করে দেয়া হবে পুরো নির্বাচন: সিইসি

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭০

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সোনার বাংলার রূপকার, 270. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭০

অ্যাপল ভিশন প্রো এর বিশাল স্ক্রিনে প্রাকৃতিক দৃশ্য দেখছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

'অ্যাপল ভিশন প্রো': অনুভূতির এক নতুন জানালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT