চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর সমর্থকদের হতাশ করতে চাননি এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 25, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের এমবাপে বিশ্বকাপের পর সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই দারুণ জয়ের স্বাদ পেয়েছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার সমর্থকদেরও হতাশ করতে চাননি পিএসজির এই ফরোয়ার্ড।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন এমবাপে। ডাচদের বিপক্ষে জোড়া গোলের সঙ্গে অ্যান্টনিও গ্রিজম্যানকে দিয়ে একটি গোল করিয়েছেন। অন্য আরেকটি গোল করেছেন ডিফেন্ডার ডাওট উপামেকানো।

জোড়া লক্ষ্যভেদে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দলের সাবেক তারকা কারিম বেনজেমাকে তিনি পিছনে ফেলেছেন। ফরাসিদের হয়ে সর্বোচ্চ গোল তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন ২৪ বর্ষী তারকা।

ডাচদের বিপক্ষে খেলতে নামার আগে ৬৬ ম্যাচে ৩৬ গোল করেছিলেন এমবাপে। এ ম্যাচে দুইবার বল জালে জোড়ানোয় তার গোল সংখ্যা এখন ৩৮। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড বেনজেমার ৯৭ ম্যাচে ৩৭ গোল ছিল।

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে প্রথমেই রয়েছেন অলিভিয়ের জিরুদ। ১২০ ম্যাচে ৫৩টি গোল করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা থিয়েরি অঁরি ১২৩ ম্যাচে ফ্রান্সের হয়ে করেছিলেন ৫১টি গোল।

তৃতীয় স্থানে থাকা গ্রিজম্যানের ৪৩ গোল ১১৮টি ম্যাচে। আর চতুর্থ স্থানের মিশেল প্লাতিনির ৭২ ম্যাচে গোল ৪১টি। বয়সের দিক বিবেচনায় এমবাপের সামনেও দারুণ সুযোগ রয়েছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার।

ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘জয়টা দারুণ ছিল। আমাদের জালে কোনো জড়ায়নি, তাতে আমরা সবাই খুশি। মাইকের (ফ্রান্সের গোলরক্ষক) কাজটা কিছুটা সহজ হয়েছে। তাছাড়া আমরা নিজেদের নতুন করে প্রস্তুত করেছি। কারণ বিশ্বকাপের পর আমাদের প্রথম ম্যাচে সমর্থকদের হতাশ করতে চাইনি।’

উয়েফার ইউরো বাছাইয়ের ‘বি’ গ্রুপে এ জয়ে তিন পয়েন্ট তুলে শীর্ষে রয়েছে ফ্রান্স। আয়ারল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে সোমবার মাঠে নামবে দেশমের দল। সমান পয়েন্টে থাকলেও গোল ব্যবধানের কারণে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে গ্রিস।

Tags: আয়ারল্যান্ডইউরো বাছাইএমবাপেনেদারল্যান্ডসফ্রান্সবেনজেমালিড স্পোর্টস
Previous Post

রমজানের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা সহনীয় থাকবে

Next Post

সিশেলসের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিশেলসের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

খতমে কুরআন পর্ব ০২ এর জন্য বিশেষ আয়াতের কুরআন খতমের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খতমে কুরআন: পর্ব ০২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT