চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমস্টারডাম থেকে ফিরে আসছেন ইসরায়েলি ফুটবল সমর্থকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 09, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ইসরায়েলি ফুটবল সমর্থকরা বিমানবন্দরে আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়। ঘটনায় সেখান থেকে ফুটবল সমর্থকদের ধাপে ধাপে ইসরায়েলে ফেরত আনা হচ্ছে। দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে শুক্রবার রাতে পৌঁছেছে বিশেষ ফ্লাইট।

ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমর্থকদের ফিরিয়ে আনতে ডাচ সরকারের পক্ষ থেকে বিশেষ ছয়টি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে প্রথমটি পৌঁছেছে শুক্রবার রাতে।

ঘটনার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোসাদ গুপ্তচর সংস্থাকে ভবিষ্যতে ক্রীড়া ইভেন্টে অশান্তি রোধে একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।

আমস্টারডামে ইউরোপা লিগে মাকাবি তেল আবিব এবং আয়াক্সের ম্যাচ চলাকালে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা ঘটনা ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইয়োহান ক্রুইফ অ্যারেনা স্টেডিয়ামের ঘটনা। সংঘর্ষে অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন দুজন। ৬২ জনকে গ্রেপ্তার করেছে ডাচ পুলিশ।

ইউরোপা লিগের ম্যাচটিতে স্বাগতিক আয়াক্স প্রতিপক্ষ ক্লাব মাকাবি তেল আবিবকে ৫-০ গোলে হারিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আমস্টারডামে একটি ফিলিস্তিনের পতাকা অপমান করার ঘটনা থেকে সূত্রপাত।

ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, তারা শহরের একটি ভবন থেকে ফিলিস্তিনি পতাকা নামিয়ে ফেলে বিভিন্ন স্লোগান দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ইসরায়েলি সমর্থকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একজন ব্যক্তি পতাকাটি নামিয়ে নিচ্ছেন।

বৃহস্পতিবার স্থানীয় পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে তারা বিশেষভাবে সতর্ক ছিলেন। সংঘর্ষের সময়ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে তৎপর ছিল। হামলার আশাঙ্কা থাকায় ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞা আরোপ করেন আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা। নিষেধাজ্ঞা এড়িয়ে বিক্ষোভকারীরা স্টেডিয়ামের কাছে পৌঁছে সংঘর্ষে জড়ায়।

ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাশাপাশি সমর্থকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানোর কথা জানান।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শোফ সংঘর্ষের ঘটনায় ‘চরম উদ্বেগ’ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ইসরায়েলিদের ওপর অগ্রহণযোগ্য হামলা ঘটেছে। যারা এই হামলায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’

Tags: আমস্টারডামআয়াক্সইউরোপা লিগইসরায়েলনেদারল্যান্ডসলিড স্পোর্টস
Previous Post

গণঅভ্যুত্থানের গান-স্মৃতিতে মুগ্ধ দর্শক

Next Post

শাহরুখের হুমকিদাতাকে খুঁজতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য!

Next Post
শাহরুখ খানের ছবি, গা dark কালো পোশাক পরা, serious expression. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের হুমকিদাতাকে খুঁজতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য!

জনতা টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে, রমজানে জরুরি পণ্য বিক্রির জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে টিসিবি ৫টি জরুরি পণ্য বিক্রি করবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT