চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সের ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ঘিরে তর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 30, জুলাই 2025
in বিনোদন
A A
প্রাইড অ্যান্ড প্রেজুডিস সিরিজের চরিত্ররা গ্রামে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বহু কালজয়ী সাহিত্যকর্ম নিয়ে সিনেমা সিরিজ নির্মাণ করে প্রশংসিত হয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। এবার তারা নিয়ে আসছে বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেনের কালজয়ী উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর নতুন রূপান্তর!

ছয় পর্বের লিমিটেড সিরিজ হিসেবে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ নির্মিত হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। সম্প্রতি সিরিজটির প্রথম ঝলক প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে মুখ্য ভূমিকা এলিজাবেথ বেনেট-েএর চরিত্রে দেখা যাবে ‘দ্য ক্রাউন’-খ্যাত এমা কোরিনকে এবং মিস্টার ডার্সির ভূমিকায় দেখা যাবে জ্যাক লোডেনকে।

সিরিজটি পরিচালনা করছেন ইউরোস লিন। তিনি ও প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়, এটি হবে উপন্যাসটির প্রতি যথাসম্ভব বিশ্বস্ত একটি রূপান্তর।

এলিজাবেথ বেনেটের চরিত্রে এমা কোরিন এবং মিস্টার ডার্সির চরিত্রে জ্যাক লোডেন ছাড়াও নেটফ্লিক্সের ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ বেনেট পরিবারের প্রাণবন্ত মায়ের চরিত্রে অলিভিয়া কোলম্যান, মিস্টার বেনেট এর চরিত্রে রুফাস সিওয়েল, মিস্টার উইকহ্যামের চরিত্রে লুইস পার্ট্রিজ এবং ফ্রেয়া ম্যাভর, জেমি ডেমেট্রিউ, ড্যারিল ম্যাককরম্যাক, রিয়া নরউড, সিয়েনা কেলি, ফিওনা শ’সহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন এবং প্রযোজক হিসেবে আছেন ডলি এলডারটন। তবে নতুন এই রূপান্তর ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, কিয়ারা নাইটলি ও ম্যাথিউ ম্যাকফ্যাডেন অভিনীত ২০০৫ সালের সংস্করণকে ছাপিয়ে যাওয়া আদৌ সম্ভব কি না!

প্রথম ঝলকের পর এক জন লিখেছেন, “ব্রিজারটনের সাফল্য দেখে সব স্টুডিও যেন রিজেন্সি যুগে ঝাঁপিয়ে পড়ছে। একটু বেশিই হচ্ছে না?” আরেক জনের মন্তব্য, “কোরিন ভালো অভিনেত্রী, কিন্তু কিয়ারা নাইটলির লিজিকে কে টপকাবে?” রঙের ব্যবহার নিয়েও উঠেছে প্রশ্ন, “সব কিছু এত ধূসর আর বিবর্ণ কেন? যেন আধুনিক কোনও মধ্যযুগীয় সিনেমা চলছে।”

তবে বিশিষ্ট অভিনয়শিল্পী ও অভিজ্ঞ নির্মাতা দলের কারণে অনেকে আশা রাখছেন, এই সংস্করণ নতুন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে লেখিকা জেন অস্টেনের রোমান্স, রসবোধ ও সমাজচিত্র তুলে ধরতে পারবে। এখন দেখা যাক, শেষ পর্যন্ত দর্শকের দোরগোড়ায় কতোটা পৌঁছাতে পারে নেটফ্লিক্সের নতুন সংস্করণের ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’! লাইভমিন্ট

Tags: কালজয়ী উপন্যাসনেটফ্লিক্সলিড বিনোদনসিনেমাসিরিজ
Previous Post

জাতীয় নির্বাচনে সরকারের এক বছর সময়ের কারণ দেখছি না: ডা. এজেডএম জাহিদ

Next Post

সাবেক সমন্বয়ক রিয়াদের বাড়ি থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

Next Post
স্মার্ট যুবক ব্যক্তি হাসিমুখের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সমন্বয়ক রিয়াদের বাড়ি থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

লিভারপুল ফুটবল দল জাপানে অনুশীলন করছে, সুনামি সতর্কতার মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামি সতর্কতার মাঝে জাপানে প্রীতি ম্যাচ খেলেছে লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT