চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের যুদ্ধবিরতির আহ্বান নাকচ করলেন নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 04, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী, যুদ্ধবিরতির বিরোধী বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বান নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আজ (৪ নভেম্বর) শনিবার ভোরে বিবিসি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি বাইডেনের যুদ্ধে সাময়িক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করার পর একটি টিভি ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস জিম্মিদের ফেরত না দিলে গাজায় যুদ্ধবিরতিতে যাবে না তেল আবিব।

কিছুদিন আগেই ইসরায়েল-হামাস যুদ্ধে বন্দী ও জিম্মিদের মুক্তির সুযোগ তৈরি করে দেওয়ার জন্য মানবতার প্রয়োজনে সাময়িকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।

ব্লিংকেন গাজায় আরও ত্রাণ সাহায্য প্রবেশের সুযোগ প্রদানের জন্য বাইডেনের যুদ্ধে মানবিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করার পর নেতানিয়াহু এই আহ্বান প্রত্যাখ্যান করেন। ব্লিংকেন বলেছিলেন, এই যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিতে পারে। কীভাবে এই বিরতি হতে পারে তা ঠিক করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রশ্ন যৌক্তিক।

গাজার চারদিকে এখনও একটানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিরোধ গড়ে তুলছে হামাসও। গোপন সুড়ঙ্গ থেকে ইসরায়েলিদের ওপর মর্টার ও রকেট হামলা চালাচ্ছে হামাস যোদ্ধারা। হামাসের পাশাপাশি হিজবুল্লাহও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে।

Tags: অ্যান্টনি ব্লিংকেনইসরায়েলগাজাজো বাইডেননেতানিয়াহুযুক্তরাষ্ট্রহামাস
Previous Post

আজ উদ্বোধন হচ্ছে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ

Next Post

হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ শেষ

Next Post
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ শেষ

নির্বাচন কমিশন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT