চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরাইল কাটজকে প্রতিরক্ষামন্ত্রী করলেন নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 07, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে সরিয়ে দিয়েছেন। এরপর নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ইসরাইল কাটজ।

ইসরায়েলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল করলেন নেতানিয়াহু। গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, গ্যালান্টের ওপর আস্থা কমছিল। তাই তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গ্যালান্টের জায়গায় প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে কাটজকে। ইসরায়েল কাটজ এতদিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, শত্রুর বিরুদ্ধে জয় সুনিশ্চিত করব এবং লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। এই লক্ষ্য হলো গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাকে ধ্বংস করার লক্ষ্য।

এই ঘোষণার পর গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা সবসময়ই আমার প্রথম ও প্রধান লক্ষ্য। গ্যালান্ট ৩০ বছর ধরে ইসরায়েলের নৌবাহিনীতে কাজ করেছেন। নেতানিয়াহু গ্যালান্টকে সরিয়ে দেয়ার কারণ হিসাবে দুইটি বিষয়ের উল্লেখ করেছেন ‘আস্থার সংকট’ ও ‘উল্লেখযোগ্য ব্যবধান’।

নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা খুবই জরুরি। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসেই আস্থা ছিল। গত কয়েক মাসে যুদ্ধের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ফল হয়েছে, কিন্তু আস্থায় চিড় ধরেছে।

গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে দুইজনের মধ্যে দূরত্ব বেড়েছে। তাদের মধ্যে কৌশলগত মতপার্থক্য সামনে এসেছে। গ্যালান্ট বন্দিদের দেশে ফেরাতে কূটনৈতিক চুক্তির পথে হাঁটতে চেয়েছেন। তিনি প্রকাশ্যে নেয়ানিয়াহুর সমালোচনা করেছেন। নেতানিয়াহুর দাবি, তিনি বেশ কয়েকবার এই দূরত্ব কমাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

Tags: ইসরায়েলপ্রধানমন্ত্রী নেতানিয়াহু
Previous Post

গোলের নিজস্ব ভাষায় কথা বলছে বার্সেলোনা: ফ্লিক

Next Post

অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন জার্মান চ্যান্সেলর

Next Post
জার্মান চ্যান্সেলর ও কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন জার্মান চ্যান্সেলর

বিএনপি নেতারা জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আধিপত্যবাদ রুখে দেবে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT