চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের হামলার শঙ্কায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 13, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নেতানিয়াহু বৈঠকে বসে, ইসরায়েলি পতাকা পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে বড় হামলা পরিচালনা করতে যাচ্ছে ইরান, এমন শঙ্কা থেকে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বিবিসি জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টসহ যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া বিরোধী দলীয় নেতা বেনি গান্তজের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

মূলত, ইরান ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে নিশ্চিত করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এই হামলায় শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যবহারও হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে এ হামলা হতে পারে।

মার্কিন কর্মকর্তারা আরো বলেছেন, ইরান ইসরায়েলের সেনাদের ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। তবে তারা এও জানিয়েছেন, শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরেও আসতে পারে।

তাদের মতে, হামলা ঠেকানো ইসরায়েলের জন্য একটি  চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে ইসরায়েল জানিয়েছে তারা আক্রমণাত্বক ও রক্ষণাত্বক উভয় ক্ষেত্রেই প্রস্তুত।

গত ১ এপ্রিল সিরিয়ার ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির ২ জেনারেলসহ ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ধারণা করা হচ্ছে, ওই হামলার প্রতিশোধ নিতেই ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

Tags: ইরানইসরায়েলনেতানিয়াহু
Previous Post

শিশুকে উদ্ধার করতে গিয়ে পদ্মায় ডুবে বাবা ও খালুর মৃত্যু

Next Post

বান্দরবানের রুমা ভ্রমণের ৪টি নির্দেশনা স্থগিত

Next Post
বান্দরবানের রুমা পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের রুমা ভ্রমণের ৪টি নির্দেশনা স্থগিত

একজন নারী চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা বার্তা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ চৈত্র সংক্রান্তি, বিদায় নিচ্ছে ঋতুরাজ বসন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT