চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পরে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ-আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 27, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলে ব্যাপক বিক্ষোভের সময় আগুন ও ধোঁয়া ছড়াচ্ছে জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিচার বিভাগীয় পরিবর্তনের পরিকল্পনার বিরোধিতা করার জন্য দেশটির প্রতিরক্ষা মন্ত্রীকে আকস্মিকভাবে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ ঘটনার পর ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভে ফেটে পড়ে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল রবিবার গভীর রাতে বিক্ষোভকারীরা নীল এবং সাদা ইসরায়েলি পতাকা হাতে তেল আবিবের একটি প্রধান মহাসড়ক অবরোধ করে এবং বিশাল আকারে বনফায়ার জ্বালিয়ে দেয়। একই সময়ে জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির বাইরে বিক্ষোভকারীদের সাথে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার ফলে নেতানিয়াহু তার বিচার বিভাগকে সংশোধন করার পরিকল্পনা নিয়ে এক মাসব্যাপী সঙ্কটকে আরও জটিল করে তুলেছে যা এখন গণবিক্ষোভে পরিণত হয়েছে। এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ দেশটির অন্যান্য ঘনিষ্ঠ মিত্র দেশগুলোও উদ্বেগ প্রকাশ করেছে।

নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার বিষয়টি প্রধানমন্ত্রী এবং তার সহযোগীদের জনগণের মতের বিরুদ্ধে তাদের বিচার বাবস্থার নতুন পরিকল্পনাকে এগিয়ে নেয়ার বিষয়টি ইঙ্গিত করছে। গ্যালান্ট ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রথম সিনিয়র সদস্য যিনি নেতানিয়াহুর বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “বড় ধরণের বিভাজন তৈরি হলে সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়বে।”

নেতানিয়াহুর আস্থাভাজন সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার, বলেছেন,  “তিনি যদি বিচার বিভাগীয় পুনর্গঠন থামানোর সিদ্ধান্ত নেন তবে দল তাকে সমর্থন করবে।” ইসরায়েলি গণ মাধ্যমগুলো জানিয়েছে, নেতানিয়াহুর জোটের নেতারা আজ সোমবার সকালে এই বিষয়ে একটি বৈঠকে বসবেন।

Tags: ইসরায়েলইসরায়েলে বিক্ষোভনেতানিয়াহু
Previous Post

কানাডায় ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

Next Post

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর ধারাবাহিকতার মিশন

Next Post
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর ধারাবাহিকতার মিশন

ভারতীয় সংসদে মোদি ও রাহুল গান্ধীর ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পরবর্তী ভাষণে আদানির ২০ হাজার কোটির কথায় মোদির ভয়: রাহুল গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT