চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাচার হাতে ভাতিজা খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in অপরাধ, গোপালগঞ্জ, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন অফিস ভবনের ছবি, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জে চাচার হাতে ভাতিজা কলেজছাত্র ইসমাইল শেখ লিওন (১৭) নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পৌর এলাকার গোবরা নিলারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিওন নিলারমাঠ এলাকার ইব্রাহীম শেখের ছেলে এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় চাচা নাহিদুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। এসময় সেও আহত হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বসত বাড়ির সীমানা প্রাচীর নিয়ে ইব্রাহীম শেখের সাথে চাচাতো ভাই নাহিদুল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে এরই জের ধরে নাহিদুল শেখ চাচাতো ভাই ইব্রাহীম শেখকে গালিগালাজ করে। এসময় ইব্রাহীম শেখের ছেলে লিওন চাচা নাহিদুল শেখকে গালিগালাজ করতে নিষেধ করলে তার কাছে থাকা ধারালো লোহার রড লিওনের পেটে ঢুকিয়ে দেয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags: খুনগোপালগঞ্জচাচার হাতে ভাতিজা খুন
Previous Post

এমফোরসি প্রকল্পে ভাগ্য ফিরেছে যমুনার ভাঙনে নিঃস্ব আছিয়া-মাবিয়াদের

Next Post

চতুর্থ শিরোপা থেকে ১৭৬ রান দূরে কুমিল্লা

Next Post
ক্রিকেট ম্যাচে কুমিল্লা দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ শিরোপা থেকে ১৭৬ রান দূরে কুমিল্লা

অস্ট্রেলিয়ায় খনিতে আটকা পড়া দুই ব্যক্তির সন্ধানে খনন চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় খনিতে আটকা পড়া দুই ব্যক্তির সন্ধানে খনন শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT