চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 28, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

গত বছরের গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগে নেপালের সাবেক ক্ষমতাচ্যুত কে পি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পুলিশ তাকে আটক করে। একই ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া মেনেই এই গ্রেপ্তার করা হয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বিক্ষোভকারী।

এই ঘটনার তদন্তে গঠিত একটি কমিশন সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে ফৌজদারি অবহেলার দায়ে অভিযুক্ত করে বিচারের সুপারিশ করে। একই সঙ্গে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুংয়েরকে গ্রেপ্তারের পরামর্শ দেওয়া হয়।

তবে কে পি শর্মা ওলি আগেই এই অভিযোগ অস্বীকার করে একে ‘চরিত্রহনন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছিলেন। এই গ্রেপ্তারের ঘটনার একদিন আগেই নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ শপথ নিয়েছেন।

Tags: নেপাল
Previous Post

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা শিথিল নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প

Next Post

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে লেবানন মানবিক বিপর্যয়ের মুখে: জাতিসংঘ

Next Post

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে লেবানন মানবিক বিপর্যয়ের মুখে: জাতিসংঘ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় তুলেছে বড় দলগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT