চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিলের শুনানি পর্যবেক্ষণ করলেন নেপালের প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:32 অপরাহ্ন 02, নভেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
নেপালের প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিলের শুনানি পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা বহুল আলোচিত আপিলের শুনানি পর্যবেক্ষণ করলেন বাংলাদেশ সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।

রোববার বেলা ১২ টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বসে এই শুনানি পর্যবেক্ষণ করেন নেপালের প্রধান বিচারপতি।

এসময় বিএনপির পক্ষে আপিলের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, এই আপিলে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী।

নেপালের প্রধান বিচারপতির উপস্থিতিতে এই আপিল শুনানি শুরুর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। সেই সাথে দুই দেশের বিচার বিভাগের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

এরপর অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান নেপালের প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে অভিবাদন জানান। এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এসময় আপিল বিভাগে নেপালের উচ্চ আদালতের বিচারপতি, বিচার বিভাগের কর্মকর্তা, নেপালের রাষ্টদূত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ আপিল বিভাগের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Tags: তত্ত্বাবধায়ক সরকার
Previous Post

আমরা চাই যথাসময়েই নির্বাচন হোক: নাহিদ ইসলাম

Next Post

‘পেনাল্টি নেয়ার দায়িত্ব দেই এমবাপেকে, শট নিতে দেয় ভিনিসিয়াসকে’

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা পরস্পরকে সমর্থন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পেনাল্টি নেয়ার দায়িত্ব দেই এমবাপেকে, শট নিতে দেয় ভিনিসিয়াসকে’

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ, যান চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ, যান চলাচল বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT