চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের চিকিৎসায় নেপালের বিশেষজ্ঞরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 অপরাহ্ন 07, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
চাকমা আহত ব্যক্তির চিকিৎসার জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের সুচিকিৎসার জন্য সেবা ফাউন্ডেশন ও স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে নেপাল থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন। পাশাপাশি সোমবার (৭ অক্টোবর) ফ্রান্সের একজন বিশেষজ্ঞ চিকিৎসকও ঢাকায় আসেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এদিকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী ১৫ দিনের ভেতর যুক্তরাজ্য থেকে অর্থোপেডিক ডাক্তার চিকিৎসাসেবা দেওয়ার জন্য বাংলাদেশে আসবেন।

নেপাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মোট ১৯২ জন চক্ষু রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছেন এবং চারজন জটিল রোগীর অপারেশন সম্পন্ন করেছেন।

ইনজুরড রেটিনা রোগীদের রেটিনার অস্ত্রোপচার শেষ হলে প্রায় ছয় মাস পর কর্নিয়া অপারেশনের প্রয়োজন পড়তে পারে। কর্নিয়া সরবরাহে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সেবা ফাউন্ডেশন।

বিদেশি বিশেষজ্ঞ ডাক্তাররা জানান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা রোগীদের যে চিকিৎসাসেবা দিয়েছেন তা সঠিক ছিল। এই ধরনের আহত রোগীদের নেপালেও একইভাবে চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে। চোখের ভেতরের গুলি যে পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে তা সম্পূর্ণ সঠিক বলেও মতামত দিয়েছেন বিদেশি চিকিৎসক দল।

আজ সোমবার স্বাস্থ্য উপদেষ্টা জানান, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যূত্থানে দেশের বিভিন্ন স্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারগুলোকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহতদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা এবং আহত-নিহতদের একটি প্রাথমিক তালিকা মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে।

প্রস্তুতকৃত তালিকা সর্বসাধারণের যাচাইয়ের জন্য গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য স্বল্পতম সময়ে ডেটাবেজ তৈরির সব চ্যালেঞ্জ মোকাবিলা করে তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

Tags: অভ্যুত্থানহাসপাতাল
Previous Post

হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি

Next Post

অন্তর্বর্তী সরকারের দুই মাস

Next Post
অন্তর্বর্তী সরকারের দুই মাসের শপথ গ্রহণ অনুষ্ঠানে দুইজন নেতা শপথ পাঠ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের দুই মাস

বাংলাদেশের রাষ্ট্রদূত সৌদি আরবে শিশু দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বিশ্ব শিশু দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT